এক্সপ্লোর

Dilip Ghosh: 'এত ভয় বিজেপিকে ?' নবান্ন অভিযানের আগে দলীয় কর্মী আটক-এ বিস্ফোরক দিলীপ

'নিত্যযাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিয়ে, ট্রেন দখল করে তৃণমূলের কর্মীরা মিছিলে যান, তখন কোথায় থাকে পুলিশ ?' বিজেপিকর্মীদের আটককাণ্ডে আরও কী বললেন দিলীপ ?

কলকাতা: রাত পেরোলেই রাজ্যে নবান্ন অভিযান (Nabanna Abhiyan) বিজেপির (BJP)। এদিকে রাজ্য বিভিন্ন কোনা থেকে বিজেপি-নেতা কর্মীরা ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন কলকাতার-হাওড়ার উদ্দেশ্যে। অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে যাত্রাকেই বেছে নিয়েছেন। মূলত এদিনসকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন বড় স্টেশনগুলি থেকে বিজেপি কর্মীরা ট্রেন ধরবার জন্য লাইন দেয়। আসার পথে স্লোগান তুলে মিছিল করে আসা বলে জানা যায়। অভিযোগ সেই সময়ই তাঁদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়।  বিজেপির আলিপুরদুয়ারের সাধারণ সম্পাদক রয়েছেন, তাঁকে আটক করা হয়। এবং বেশি কিছু বিজেপি কর্মীকে আটক করা হয়। আর এবার এহেন ইস্যুতেই নবান্ন অভিযানের ঠিক আগের রাতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে বলেন,'আমরা ট্রেন ভাড়া করে রীতিমত ট্রেনের টাকা দিয়ে আসছি। অথচ যখন নিত্যযাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিয়ে, ট্রেন দখল করে তৃণমূলের কর্মীরা মিছিলে যান, তখন কোথায় থাকে পুলিশ ? এত ভয় বিজেপিকে ? আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে এভাবে কণ্ঠরোধ করতে চাইলে আমরাও তার প্রতিবাদ করবো।' প্রসঙ্গত, সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট স্টেশন, এবং দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দিঘা, পুরুলিয়া স্টেশন থেকে কর্মী-সমর্থকদের আনতে ৭টি ট্রেন ভাড়া করা হয়েছে। সূত্রের খবর, এই ৭টি ট্রেন ভাড়া নিতে খরচ হবে ৭০ লক্ষ টাকা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত ৫টি করে বাসে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে। এদিকে, গত কয়েক দিনের মতো রবিবারও নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করে বিজেপি। নন্দীগ্রাম ও পাণ্ডুয়ায় মিছিলে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল হয়।

আরও পড়ুন,  'মানা হয়নি আদালতের নির্দেশ', হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা

 রবিবার বিষ্ণুপুরে 'চোর ধরো, জেল ভরো' স্লোগান তুলে মিছিল করে বিজেপি। মিছিল শেষে, দুর্নীতি ইস্যুতে সভামঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ।  দিলীপ ঘোষ বলেন, ' এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে। ' বিজেপি সূত্রে খবর, প্রথম জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গাঁধী রোড ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দানে। যার নেতৃত্বে থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া ময়দানে আসা দ্বিতীয় মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর দুপুর ১ টায় ওই ২টি মিছিল  হাওড়া ময়দান থেকে নবান্ন-র দিকে যাবে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget