এক্সপ্লোর

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

Kolkata News: যুবকের রহস্যমৃত্যুতে এলাকায় চাঞ্চল্য, তদন্তে লেকটাউন থানার পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। 

সুকান্ত মুখোপাধ্যায়, দমদম : দমদম পার্কে রাস্তায় দেহ উদ্ধারে চাঞ্চল্য। পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া দেহ উদ্ধার। যুবকের রহস্যমৃত্যুতে এলাকায় চাঞ্চল্য, তদন্তে লেকটাউন থানার পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। লেকটাউন থানা দেহ উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। যে দেহ উদ্ধার হয়েছে তার বাইরের অংশে কোনও আঘাতের চিহ্ন নেই বলেই জানা গিয়েছে। তবে কীভাবে ওই দেহটি ওখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়েছে পুলিশের তরফে। যুবকের নাম পরিচয় জানা যায়নি এখনও। যুবকের মৃত্যু অন্যত্র হয়েছে কিনা এবং তাঁকে এখানে এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা - সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। জোরকদমে চলছে তদন্ত। সাতসকালে দমদম পার্ক সংলগ্ন এলাকায় এ হেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। 

২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ? 

বৃহস্পতিবার সকালে দমদম পার্কের কাছে ঝিল্লি পার্ক এলাকায় যাঁরা প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন, তাঁদের নজরেই প্রথমে আসে ওই যুবকের দেহ। গলায় গামছার ফাঁস ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যুবকের পা মাটিতেই স্পর্শ করেছিল বলেও জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। এরপর তাঁরাই খবর দেন লেকটাউন থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কীভাবে যুবকের দেহ এখানে এল তা জানতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। শহরের অন্যতম জনপ্রিয় এলাকা ভিআইপি রোড। তার পাশে এভাবে প্রকাশ্যে পার্কের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেহেতু যুবকের দেহ 'পার্শিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় ছিল, ফলে সন্দেহ বাড়ছে। কীভাবে যুবকের মৃত্যু হল, কীভাবে দেহ এখানে এল, যুবকের পরিচয় কী তা জানতে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে। 

হাওড়ার বালিতে ট্যাক্সি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি, গ্রেফতার চালক

বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি। নিশ্চিন্দা থানার পুলিশকে নিয়ে তল্লাশি কলকাতা পুলিশের STF-এর। নীল-সাদা ট্যাক্সি থামিয়ে তল্লাশি, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র। চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড কার্তুজও মেলে তল্লাশিতে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ট্যাক্সির চালক। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget