এক্সপ্লোর

Kolkata News: শান্তনুর মোবাইলে মিলেছে তথ্য, ফের তলব ED-র

ED on Santanu: শান্তনুর দুটি মোবাইল বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য মিলেছে, খবর সূত্রের। সে নিয়েই তাঁকে জিজ্ঞাসা করতে চান ইডি আধিকারিকরা।

কলকাতা: শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বুধবার ফের তলব করল ইডি। সূত্রের খবর, শান্তনুর দুটি মোবাইল বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য মিলেছে, খবর সূত্রের। সে নিয়েই তাঁকে জিজ্ঞাসা করতে চান ইডি আধিকারিকরা, খবর সূত্রের। কুন্তল ঘোষের মোবাইলেও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা-সহ গুরুত্বপূর্ণ তথ্য।

সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত ডিলিট করা মেসেজও সাইবার বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করা হয়েছে। চ্য়াট কেন ডিলিট করা হয়েছিল? কী লুকোনোর চেষ্টা ? কুন্তলকে জেরা করে জানতে চায় ইডি। যুব তৃণমূল নেতার বাড়িতেও ২০০ জনের বেশি চাকরিপ্রার্থীর তালিকা ও অ্যাডমিট কার্ড আগেই মিলেছে। তাঁদের মধ্যে কতজন চাকরি পেয়েছিলেন? খতিয়ে দেখছে ইডি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ সেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যুব তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে কী ভাবে এল নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছত কোন প্রভাবশালীর হাতে? উত্তরের খোঁজে রয়েছে ইডি। কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের সঙ্গে তাঁর পরিচয় কী ভাবে, শান্তনুকে প্রশ্ন ইডি-র, খবর সূত্রের। বৃহস্পতিবার  হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল নেতা শান্তনুকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এবং শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। সেই সমস্ত নথি কীভাবে তাঁর কাছে এল? তা নিয়ে প্রশ্ন করা হয় যুব তৃণমূল নেতা শান্তনুকে। ইডি সূত্রের খবর, তাপস এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সমস্ত বিষয়েও প্রশ্ন করা হয় তাঁকে। সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই কুন্তল এবং তাপসকে তিনি কী ভাবে চেনেন, প্রথম কী ভাবে পরিচয় হল, কে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিল, এই সমস্ত বিষয়েও তদন্তকারীরা শান্তনুকে প্রশ্ন করেন।

আরও পড়ুন, 'কাকে মুখ্যমন্ত্রী করেছেন, বুঝতে হবে', ISF ইস্যুতে বলেন শুভেন্দু, বিস্ফোরক ফিরহাদ

ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে মানিক ঘনিষ্ঠ তাপস দাবি করেছিলেন, ২০১৬ সালে আনন্দপুরে কুন্তলের ভাড়ার ফ্ল্যাটে ৩ জন মিলে একটি বৈঠক করেন। বৈঠকে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে শান্তনুকে প্রশ্ন করেন তদন্তকারীরা। কুন্তল এবং তাপসের মোবাইল ফোন খতিয়ে দেখে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটে শান্তনুর প্রসঙ্গ পাওয়া গেছে।সে নিয়েও ইডির প্রশ্নের মুখে পড়েন শান্তনু। তাঁর বয়ান লিপিবদ্ধ ও ভিডিও রেকর্ড করা হয়। ইডি সূত্রের দাবি, শান্তনু জানিয়েছেন, তিনি একজন জনপ্রতিনিধি। বিভিন্ন লোক তাঁর কাছে আসেন। সমস্যার কথা জানান। সেই সূত্রেই নিয়োগ সংক্রান্ত নথি তাঁর হাতে আসে। তবে ব্যক্তিগত ভাবে তিনি কখনও কাউকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করেননি বলেও জানান শান্তনু। কুন্তলের সঙ্গে চেনাশোনা কী ভাবে জানতে চাইলে শান্তনু জানান, কুন্তল হুগলির নেতা। সেই সুবাদে চেনেন। কিন্তু তাপসকে চেনেন না তিনি। ব্যক্তিগত ভাবে আলাপ নেই।এখানেই তদন্তকারীদের প্রশ্ন, ব্যক্তিগতভাবে না চিনলে কী ভাবে কুন্তল ও তাপসের সঙ্গে যুব তৃণমূল নেতা শান্তনু বৈঠক করলেন? কী ভাবেই বা তাঁদের মধ্যে হোয়াটঅ্যাপ চ্যাটে কথা হত? পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্কের লেনদেনের নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget