এক্সপ্লোর

Kolkata News: ED- র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী, স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ !

ED Arrested Kolkata Businessman: আদৌ জয় এস কামদারকে আজ আদালতে পেশ করা যাবে কিনা, তা নিয়ে একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আর্থিক তছরুপের অভিযোগে ইডি- র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। ইডি সূত্রে খবর, গ্রেফতার করার পর তাঁকে যখন বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন অসুস্থ বোধ করেন ওই ব্যবসায়ী। এরপর তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ বোধ করেন জয় এস কামদার। ইডি সূত্রে খবর, এরপর গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজই স্বাস্থ্য পরীক্ষার পর বেহালার এই ব্যবসায়ীকে আদালতে পেশ করার কথা ছিল ইডি- র। তবে আদৌ জয় এস কামদারকে আজ আদালতে পেশ করা যাবে কিনা, তা নিয়ে একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। আজ বিকেল ৫টা ১০ মিনিটে গ্রেফতার করা হয়েছে বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে। 

জানা গিয়েছে, ব্যবসায়ী জয় এস কামদার অসুস্থ বোধ করায় রাস্তাতেই গাড়ি থামিয়ে দেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বেহালার এই ব্যবসায়ীকে। এরপর প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখানে ব্যবসায়ী অসুস্থ বোধ করেন বলে খবর। তারপর জয় এস কামদারকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁকে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ বোধ করেন ব্যবসায়ী। চিংড়িঘাটার কাছ থেকে গাড়ি ঘুরিয়ে নেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যবসায়ী জয় এস কামদারকে নিয়ে যাওয়া হয়েছে আর জি কর হাসপাতালে। সূত্রের খবর, ব্যবসায়ী নাকি বলেছেন, তাঁর প্রেশার বেড়ে গিয়েছে। গাড়িতেই কার্যত শুয়ে পড়েন তিনি। মাঝ-রাস্তায় গাড়ি থামিয়ে ধৃত ব্যবসায়ীর শুশ্রূষা শুরু করেন ইডি আধিকারিকরা। ব্যবসায়ী বারবার বলতে থাকেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর চিংড়িঘাটা থেকে গাড়ি ঘুরিয়ে জয় এস কামদারকে নিয়ে যাওয়া হয়েছে আর জি কর হাসপাতালে। 

বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। গত ১ এপ্রিল বেহালায় সান এন্টারপ্রাইজের অফিসে ইডির তল্লাশি হয়েছিল। সেই দিন অর্থাৎ গত ১ এপ্রিল জয় এস কামদারের বাড়ি থেকে উদ্ধার হয় ১ কোটি ২০ লক্ষ টাকা। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এই জয় এস কামদার, যাঁকে সিজিও কমপ্লেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করেছে ইডি। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget