এক্সপ্লোর

Kolkata News: সাত সকালে ED-র ম্য়ারাথন তল্লাশি কলকাতায় ! ব্য়াঙ্ক প্রতারণা মামলার তদন্তে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

Bank Fraud Case : সাত সকালে ED-র ম্য়ারাথন তল্লাশি, জুয়েলারি সংস্থার কর্তা ও কর্মীদের বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

কলকাতা: সাত সকালে ED-র ম্য়ারাথন তল্লাশি।  জুয়েলারি সংস্থার ব্য়াঙ্ক প্রতারণা মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি। ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ। ২৫টি ব্য়াঙ্কের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ED-র। জুয়েলারি সংস্থার কর্তা ও কর্মীদের বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অভিযান গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল পাতোদিয়ার বাড়িতেও।

আরও পড়ুন, দিতে পারে ঝোড়ো হাওড়ার ঝাপটা, পড়তে পারে বাজ, আজ দক্ষিণবঙ্গের বৃষ্টির ৯ জেলায় হলুদ সতর্কতা !

 রত্ন আমদানি মামলায় চাঞ্চল্যকর দাবি ED-র। সূত্রের খবর, দুবাই, চিন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে এই চারটি দেশের নাম উঠে এসেছে। ED-র দাবি, কলকাতা , মুম্বই, চেন্নাই, দিল্লি এবং আমদাবাদ, ৫ রাজ্য থেকে চলত র‍্যাকেট মূলত কলকাতা বিমানবন্দর ও কলকাতা বন্দর থেকে এই চক্র চালানো হত বলে খবরমিলেছে একাধিক কাস্টমস হাউস এজেন্টের নাম। বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কাদের? নেপথ্যে প্রভাবশালী যোগ? কালো টাকা ঘুরপথে সাদা করার ছক? সমস্ত কিছুই খতিয়ে দেখছে ED।

রত্ন আমদানির সময়ে আসলের থেকে বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রত্নের দাম বেশি দেখিয়ে, বিদেশে টাকা পাচারের অভিযোগ। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের এক ব্য়বাসায়ীর বাড়ি, মধ্য় কলকাতার কিরণশঙ্কর রায় রোডে একটি অফিসে তল্লাশি চালাতে পৌঁছোলেন ED অফিসাররা। 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, রত্ন আমদানির সময়ে আসলের থেকে বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা তছরুপ হয়েছে। এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকার লেনদেন মিলেছে বলে দাবি ED সূত্রে। ED সূত্র দাবি, কয়েক মাস আগে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স এর তদন্ত শুরু করে। তারা চার্জশিট জমা দেওয়ার পর মামলার তদন্তভার নেয় ED। সূত্রের দাবি,  তদন্তে নেমে তারা জানতে পারে কলকাতার বাইরেও সক্রিয় রয়েছে এই চক্র। সেই প্রেক্ষিতেই বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget