এক্সপ্লোর

Kolkata News: রাস্তা সারাইয়ের সময় আগুন-বিস্ফোরণ! চোখের পলকে যা ঘটল...

Lake Avenue Fire: পে লোডারের কাজ করার সময় হঠাৎ বিকট আওয়াজে রাস্তায় বিস্ফোরণ হতে শুরু করে। খোঁড়া রাস্তার ভিতর থেকে আগুন ও ধোয়া বের হতে দেখা যায়।

আবীর দত্ত, কলকাতা: লেক অ্যাভিনিউয়ে (Lake Avenue) রাস্তা সারাইয়ের সময় আগুন এবং বিস্ফোরণ। মাটি খুঁড়তে গিয়ে বিদ্যুতের তার থেকে আগুন ও বিস্ফোরণ। রাস্তা সারাইয়ের সময় পে লোডার দিয়ে রাস্তা খুঁড়তে গিয়ে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট থেকে আগুন ও বিস্ফোরণ।  

জানা যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি, তার মধ্যেই লেক অ্যাভিনিউয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। আজ সকাল ১০টা নাগাদ পে লোডার দিয়ে রাস্তা খোঁড়ার সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ আগুন লেগে যায়। তারপরেই বিকট আওয়াজে শুরু হয় বিস্ফোরণ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আরও জানা যাচ্ছে, পে লোডারের কাজ চলার সময় হঠাৎ রাস্তায় বিস্ফোরণ হতে শুরু করে। খোঁড়া রাস্তার ভিতর থেকে আগুন ও গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে টালিগঞ্জ থানার পুলিশ (Police)। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আচমকা এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় বাসিন্দারা ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন কীভাবে রাস্তায় বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেখানে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়ে যায়। মনে করা হচ্ছে, পে লোডারের গাড়ির নিচে সম্ভবত বিদ্যুতের কয়েকটি তার ছিল, সেই তার ছিঁড়ে গিয়েই এই বিপত্তি। দমকল হোসপাইপের মাধ্যমে কুলিং প্রসেস করেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে দমকলের তরফে। 

সকাল সকাল এই ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ ফেরাতে কাজ শুরু করেছে সিইএসসি (CESC)। রাস্তা সারাইয়ের কাজ করার সময় সুরক্ষার বিষয়ে কি আদৌ জোর দেওয়া হয়েছিল? স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই উঠছে সেই প্রশ্ন।       

এই এলাকা যথেষ্ট জনবহুল, বহু মানুষের বাস। রয়েছে অনেক দোকানপাট। মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিনে চরমতম ব্যস্ততার মধ্যেই এরকম একটি ঘটনার ফলে স্থানীয় মানুষজন হকচকিয়ে যান। একে একে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। আশেপাশের বাড়ির জানলা ও বারান্দাতেও ভিড় জমান বয়স্করা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'হঠাৎ বিস্ফোরণের আওয়াজ হল। তারপরেই বিরাট আগুন জ্বলছিল'। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে গিয়েছিল। এরপর পুলিশ, দমকল আসে। আবার এক প্রত্যক্ষদর্শীর গলায় অভিযোগের সুর - বলেন, 'বিদ্যুতের তার ছিল এখানে। একটু দেখে কাজ করা উচিত ছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget