এক্সপ্লোর

Kolkata News: খাস কলকাতায় ফের অস্ত্র ভাণ্ডারের হদিশ, গাড়ির বনেট থেকে উদ্ধার লুকোনো পিস্তল-গুলি

Kolkata News: শিয়ালদার পর এবার বড়বাজার। উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি। ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শিয়ালদার পর বড়বাজার, ফের কলকাতায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি। বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। উদ্ধার হয়েছে 7 MM ও 9 MM পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে ওঁৎ পেতে ছিল কলকাতা পুলিশের STF। গাড়ির বনেটে এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয় গুলি ও দুটি পিস্তল। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

গতকাল রাতে বড়বাজার থানা এলাকায় এমজি রোডে ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের টিম। উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁদের নজরে আসে। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। গাড়ির বনেটে থাকা এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয়েছে গুলি এবং পিস্তল। ওই গাড়িতে তিন ব্যক্তি ছিলেন, যাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা। এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, সাদা পোশাকে শহরের বিভিন্ন জায়গায় তাঁরা নজরদারি চালাচ্ছেন। অন্য রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখে সন্দেহ জাগলে চালানো হচ্ছে তল্লাশি। 

গতকাল রাতে সেই টহলদারি চালানোর সময়েই উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো ওই গাড়িটিকে এমজি রোডে দেখে সন্দেহ হয় পুলিশের। গ্রেফতার হওয়া ৩ ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হবে। এই ব্যক্তিদের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, কাদের সঙ্গে দেখা করতে এই ৩ ব্যক্তি কলকাতায় এসেছিলেন, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কোথাও পাচারের চেষ্টা চলছিল কিনা, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। 

কিছুদিন আগেই, জানুয়ারি মাসের শেষদিকে শিয়ালদা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র। আড়াই মাসের ব্যবধানে দ্বিতীয়বার শিয়ালদার বৈঠকখানা বাজার থেকে উদ্ধার হয় গুলি, বন্দুক। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার হন। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোড এলাকা থেকে এইসব অস্ত্র উদ্ধার করা হয়েছিল। কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-কার্তুজের হদিশ পাওয়া যায়। ব্যাগের মধ্যে অস্ত্র-গুলি নিয়ে ঘোরাফেরা করার সময় STF-এর হাতে পাকড়াও হন ওই ৫ জন। এর আগে ৯ নভেম্বর, ২০২৪-এ শিয়ালদার বৈঠকখানা রোডেই অস্ত্র-ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছিল। সেখানেও কলকাতা পুলিশের STF-এর অভিযানে, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget