এক্সপ্লোর

Kolkata News: পেয়ারা পাড়তে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশু

Haridevpur Electrocuted Case: নির্মীয়মাণ বাড়ির ছাদে উঠে পেয়ারা পারতে গিয়েই বিপত্তি। গুরুতর আহত হরিদেবপুরের বাসিন্দা দুই শিশু।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: হরিদেবপুরের সৃজনীপার্কে তড়িদাহত হয়ে আহত দুই শিশু (Haridevpur Electrocuted Case)। স্থানীয়দের দাবি, পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনা ঘটে। এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু।           

তড়িদাহত হয়ে আহত: বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রাজ্যে এই প্রথম নয়। কয়েক বছরের ঘটনাপ্রবাহ দেখলে বোঝা যাবে, বর্ষা পড়তেই এই আশঙ্কা আরও বেড়ে যায়। গত এক মাসেই একাধিকবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবার নির্মীয়মাণ বাড়ির ছাদে উঠে পেয়ারা পারতে গিয়েই ঘটল বিপত্তি। গুরুতর আহত হরিদেবপুরের বাসিন্দা দুই শিশু। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধে ৬.৩০টা নাগাদ নির্মীয়মাণ বাড়ির ছাদে ওঠে তারা। সেখানে থেকে পেয়ারা পাড়তে গিয়ে ঘটে দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল দুজনই। বিদ্যুৎ তারে আকশি লেগে তড়িদাহত হয় দুই শিশু।                              

গত মাসে মাছের ভেড়ির জমিতে বিছানো বেআইনি বিদ্য়ুতের তারে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্য়ু হয় এক চতুর্থ শ্রেণির ছাত্রের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনায় প্রশ্ন ওঠে বিদ্য়ুৎ দফতরের নজরদারি নিয়ে। দুর্ঘটনার পর তড়িঘড়ি যে বাড়ি থেকে বিদ্য়ুৎ নেওয়া হয়েছিল সেই বাড়ির বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মহিষাদল ব্লকের মলুবসান গ্রামের বাসিন্দা ছিল মৃত শিশু ঘটনার সময় বন্ধুদের সঙ্গে ছেলছিল। বল ভেড়ির জমিতে পড়ে গেলে কুড়োতে যায় চতুর্থ শ্রেণির ছাত্র। বল কুড়োতে গেলে তারে হাত লেগে বিদ্য়ুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয় এক বাসিন্দা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছোট্ট ছেলেকে হারিয়ে ভেড়ি মালিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃত শিশুর বাবা গৌরাঙ্গ রানা। তিনি বলেছিলেন, " ওঁর শাস্তি হোক। ওরকমভাবে লাইন টেনে নিয়ে গেছে। পুরো তারটাই কাটা। আমাকে ৫ লাখ টকা দিচ্ছিল। আমি বললাম টাকা লাগবে না। ওঁর শাস্তি হোক। বেআইনিভাবে পুরো তারটাকে নিয়ে গেছে। বারবার বলে বলেও ঠিক করেনি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুলেই অন্যের ঘাড়ে দায় মুখ্যমন্ত্রীর, পাল্টা মিথ্য়াচারের অভিযোগ অর্জুনের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget