এক্সপ্লোর

Kolkata News: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে 'গণধর্ষণ'- এর অভিযোগ, বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

Haridevpur: অভিযোগ, জন্মদিনের পার্টির নাম করে তরুণীকে ডেকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ২ অভিযুক্ত। 

হিন্দোল দে, কলকাতা : রিজেন্ট কলোনিতে জন্মদিনের পার্টির নাম করে ডেকে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত চন্দন মালিক নির্যাতিতা তরুণীর পূর্ব পরিচিত। আরেক অভিযুক্ত ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মী দেবাংশু বিশ্বাসের খোঁজে তল্লাশি। গতকাল অভিযোগকারিণী আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেন। গণধর্ষণের ঘটনা ঘটে গত ৫ সেপ্টেম্বর। অভিযোগ, জন্মদিনের পার্টির নাম করে তরুণীকে ডেকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ২ অভিযুক্ত। তারপর থেকেই এই দু'জন পলাতক ছিল। 

গত ৫ সেপ্টেম্বর ঘটেছিল ঘটনা। অবশেষে পাঁচদিনের মাথায় পুলিশের জালে মূল অভিযুক্ত। গত ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেখানে তিনি গণধর্ষণের অভিযোগ করেন। তরুণীর অভিযোগ, তাঁকে ৫ সেপ্টেম্বর রিজেন্ট পার্ক থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে বলা হয় জন্মদিনের পার্টি রয়েছে। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পূর্ব পরিচত চন্দন মালিক নামের এক ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন তরুণী। রিজেন্ট কলোনির একটি ফ্ল্যাটে, যেখানে চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাস ওরফে দীপের ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে জন্মদিনের কোনও পার্টি আদৌ হচ্ছে না। 

তরুণীর অভিযোগ, দেবাংশুর ফ্ল্যাটেই তাঁর সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। জোর করে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তরুণী। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই চন্দন এবং দেবাংশু পলাতক ছিল। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এরপর গতকাল রাতে বর্ধমান স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে হরিদেবপুর থানা সূত্রে। আরেক অভিযুক্তর খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, দেবাংশু বিশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মী। অন্যদিকে অভিযোগকারিণী আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন ইতিমধ্যেই। জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। দেবাংশুর খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

আর জি কর, সাউথ ক্যালকাটা ল কলেজের ন্যাক্কারজনক ঘটনার রেশ কাটার আগেই ফের শহরের বুকে চরম হেনস্থার শিকার হয়েছেন এক তরুণী, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। পরিচিত লোক জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গিয়েছিল তরুণীকে। তারপর ফাঁকা ফ্ল্যাটে জোর করে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। স্বভাবতই শহরের বুকে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে অসংখ্য প্রশ্ন। হরিদেবপুরের ঘটনার ৫ দিনের মাথায় এক জন অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও পলাতক আরেকজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget