এক্সপ্লোর

Drug Recovered: ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বড় সাফল্য কলকাতা পুলিশের

Ganja Seized: আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে এই খবর পেয়ে তৈরিই ছিলেন পুলিশ আধিকারিকরা।

সুদীপ্ত আচার্য, কলকাতা : ফের কলকাতায় উদ্ধার হল মাদক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ওড়িশা থেকে কলকাতায় বাসে করে আনা হয় মাদক। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামতেই হাতেনাতে চারজনকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বড়সড় সাফল্য [পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল এখনও তল্লাশি চালাচ্ছে। 

আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে এই খবর পেয়ে তৈরিই ছিলেন পুলিশ আধিকারিকরা। ওড়িশা থেকে এসেছে একটি বাস। সেখানে চারজন যাত্রীর কাছে ছিল মোট ৮টি ব্যাগ। তাঁদের নামতে দেখেই সন্দেহ হয় পুলিশের। ব্যাগে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারও হয়েছেন ওই চারজন। কোথা থেকে এই গাঁজা আনা হয়েছে, কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার মাধ্যমে জানার চেষ্টা চলছে পুরো পরিকল্পনা। 

কয়েকদিন আগেই কলকাতায় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, গ্রেফতার হয়েছে কুখ্যাত দুষ্কৃতীও 

কলকাতায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশের জালে কুখ্যাত এক দুষ্কৃতী। মধ্যরাতে বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিশ। এই ঘটনার আগের দিন ভোরে শিয়ালদা স্টেশন থেকে চারটি সেভেন MM পিস্তল, দুটি ওয়ান শটার, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। 

আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। তার ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকিয়ে এনেছিল অস্ত্র-গুলি।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget