এক্সপ্লোর

KMC : মেয়রের ইস্তফা, কলকাতা পুরসভার প্রশাসক পুর কমিশনার স্মিতা পাণ্ডে

KMC Smita Pandey : বিধাননগরের পরে কলকাতা পুরসভাতেও প্রশাসক।

অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মেয়রের ইস্তফার পরপরই কলকাতা পুরসভায় প্রশাসক । বিধাননগরের পরে কলকাতা পুরসভাতেও প্রশাসক। কলকাতা পুরসভার প্রশাসক পুর কমিশনার স্মিতা পাণ্ডে। 

আরও পড়ুন, ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি

 গতকাল চেয়ারপার্সনের ডাকা বৈঠক এড়িয়েছিলেন। আজ পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার ২৪ জন তৃণমূল কাউন্সিলর। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। অন্যদিকে রবিবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।

কিন্তু সূত্রের খবর, তৃণমূল ভবনে ডাকা এই বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই আসতে চাননি।ফলে বৈঠক বাতিল করে দিতে হয়। অথচ এর ২৪ ঘণ্টারও কম ব্যবধানে সোমবার পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার প্রায় ৫০ শতাংশ তৃণমূল কাউন্সিলর। এলেন একজন তৃণমূল বিধায়কও। পুর কমিশনারের ডাকা বৈঠকে উত্তর কলকাতার ৫৫ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে উপস্থিত হলেন ২৪ জন। 

কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড  ১ নম্বর বরোর চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর তরুণ সাহা বলেন, পুরসভার কাজ এক সেকেন্ডের জন্যও বন্ধ করে রাখা যায় না। মেয়র সাহেবের কিছু সমস্যা হয়ে থাকতে পারে, মেয়র সাহেব পদত্যাগ করেছেন কিন্তু তাতে পুরসভার কাজ আটকে থাকবে না।কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত বলেন, এখনও আমরা কাউন্সিলর, পুরপ্রতিনিধি রয়েছি, আমাদের দায় রয়েছে, আমরা যেহেতু ভোটে জিতে এসেছি। আমাদের ওয়ার্ডের প্রতি আমাদের দায় রয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি।'

পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। এদিকে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্য়াগ করার কলকাতার পুরসভার প্রশাসক পদে বসানো হল পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে। আজ কি প্রশাসক নিয়োগ হয়ে গেল? কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, (মাথা নেড়ে সম্মতি) যেভাবে চলছে, সেভাবেই হবে। দ্রুত গতিতেই হবে। আমাদের তো রাজ্য সরকার সাপোর্ট করছেই। দফতর গাইডও করছে।

যে কাউন্সিলরদের আমন্ত্রণ করেছিলেন তাঁরা কি আর বৈধ থাকবেন? মানে এই মিটিং গুলোতে কাউন্সিলর আর যোগ দিতে পারবেন? প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, মানুষ হিসেবে জয়েন করতেই পারেন। কোনও অসুবিধা নেই।' পুর ও নগরোন্নয়ন দফতর স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে।

Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget