এক্সপ্লোর

Mamata Banerjee: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে মমতা

Mamata Jhargram Journey: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা: বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম সফরে (Jhargram) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে শুরু হয়েছে তৎপরতা। তবে ঝাড়গ্রামে একদিনের ঝটিকা সফর সেরে কলকাতায় (Kolkata) ফেরার কথা। উল্লেখ্য,  চলতি বছরে মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  

নবান্ন সূত্রে খবর, এদিন বিনপুর ২ ব্লকের বেলপাহাড়িতে একটি সরকারি সভা করতে পারেন মমতা। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষেই মূলত এই সফর বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত,  চলতি বছরে মে মাসে ঝাড়গ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছিলেন মমতা। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক ছিল। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। 

অপরদিকে, এই মুহূর্তে অখিল গিরি ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। রাষ্ট্রপতিকে (President) অখিল গিরির (Akhil Giri) অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী । 'অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।'বললেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী, ‘ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন, পেট্রল-ডিজেলের কী দাম কলকাতায় ? রইল দেশের ১০ শহরের জ্বালানির দর

প্রসঙ্গত,  রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য জেরে তাঁর গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা করেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। ট্যুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Mamata Banerjee on Annapurna Bhandar: '...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
'...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালের কবিতাও
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
Embed widget