এক্সপ্লোর

Kolkata News: সাঁতার কাটতে গিয়ে চেতলা অগ্রণীর সুইমিং পুলে ডুবে যুবকের মৃত্যু

Kolkata News: মৃত যুবকের নাম ঋত্বিক চক্রবর্তী। ডুবে যাওয়া যুবককে উদ্ধার করে SSKM-এ নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সাঁতার কাটতে গিয়ে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে ডুবে যুবকের মৃত্যু। সোমবার ২২ জুন সকালে সাঁতার কাটতে গিয়ে যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম ঋত্বিক চক্রবর্তী। বয়স ১৯ বছর। ডুবে যাওয়া যুবককে উদ্ধার করে SSKM-এ নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেতলা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সোমবার ২২ জুন সকালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবক কালীঘাটের বাসিন্দা।

কীভাবে এই যুবক ডুবে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। চেতলা অগ্রণী ক্লাবের ভিতর একটি সুইমিং পুল রয়েছে। সেখানেই সোমবার সকালে সাঁতার কাটতে নেমেছিলেন ঋত্বিক। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাঁকে ডুবে যেতে দেখা যায়। দ্রুত আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে সিপিআর দিতে শুরু করেন। এরপর যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় ক্লাবে থাকা লোকজন, সুইমিং পুলে যাঁরা সাঁতার কাটছিলেন, সকলের সঙ্গেই কথা বলছেন তদন্তকারীরা। এর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। 

সাঁতার কাটার সময় ঋত্বিক ডিপ ব্রিদিং করছিলেন কিনা, সেই সময় অন্য কোনও সমস্যা হয়েছিল কিনা, সেই বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে যুবকের মৃত্যু হল, তার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 

মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব 

আবার গ্রেফতার তৃণমূল নেতা 

রাজ্য়ে বিজেপির সরকার আসতেই একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূলের অভিযুক্ত মন্ত্রী-বিধায়ক-নেতারা। এর মধ্য়েই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃত নিরুপম রায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। হুমকি-তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।              

আবহাওয়ার আপডেট 

এখনই নিস্তার নেই বৃষ্টি থেকে। আজ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে দাবি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বুধবার থেকে। অন্য়দিকে, উত্তরবঙ্গের ৫ জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।                         

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Advertisement

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget