এক্সপ্লোর

ED on Manik: ইডি হেফাজতেই আপাতত থাকতে হচ্ছে মানিককে

Manik in ED Custody: ইডি হেফাজতেই আপাতত থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। ইডির গ্রেফতারির বিরুদ্ধে কাল ফের সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর আবেদনের শুনানি।

কলকাতা: ইডি হেফাজতেই আপাতত থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। ইডির (ED) গ্রেফতারির বিরুদ্ধে কাল ফের সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর আবেদনের শুনানি। আদালতে ইডির দাবি, ‘সম্পূর্ণ আলাদা সংস্থা হিসেবে তদন্ত করছে সিবিআই (CBI)। এটা একটা বড়সড় কেলেঙ্কারি, আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসছে। সুপ্রিম কোর্টে দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার। সিবিআই, ইডি-র সঙ্গে সহযোগিতা করছেন তাঁর মক্কেল, দাবি মানিকের আইনজীবীর। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে, দাবি মানিকের আইনজীবীর।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর আমলেই নিয়োগ দুর্নীতির (Recruitment scam) একাধিক অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও এরপরও মুখে কুলুপ ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়কের।ইডি আদালতে জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না মানিক। তাঁকে যে প্রশ্ন করা হচ্ছে সেগুলিরও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তদন্তকারীরা। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নেরও উত্তর দেননি তিনি। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পথে প্রধানত দুটি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এক,  প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তা কতটা সত্যি ? দুই, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই কি এই ধরনের কোনও চক্রান্ত চলত ? দুটি প্রশ্নের উত্তরেই নীরব থেকেছেন মানিক। কিন্তু আপাতত মূল জিজ্ঞাস্য হল, ইডি-র প্রশ্নের উত্তরেও কি নীরব থাকছেন তিনি?  দুটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের দফতরে তল্লাশি চালানো হয়েছিল যা কিনা মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যেই তদন্তকারী সংস্থার চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে নিয়োগ দুর্নীতির অন্যতম 'কিংপিন' বলে দাবি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে কত দিন মুখ না খুলে থাকা সম্ভব, প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন, নিয়োগে দুর্নীতি ইস্য়ুতে কবিগানে প্রতিবাদ, ধর্মতলায় চাকরি প্রার্থীদের ধর্না

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি। তাঁকে আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়েছে। গত কাল তাপসের ছেলে জানিয়েছিলেন, বাবা বাইরে রয়েছেন। তবে ইডি ডাকলে হাজির হবেন। সূত্রের খবর, তাপসের বারাসাতের বাড়িতে প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা, মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, পরীক্ষার জন্য সিএফএসএল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে হার্ড ডিস্ক।

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget