এক্সপ্লোর

Mohammed Salim: 'দুর্গার রোল প্লে করছেন', বিস্ফোরক সেলিম

Salim on Mamata Rally: বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়। কী বললেন মহম্মদ সেলিম ?

কলকাতা: বাংলার দুর্গাপুজোয় (Durga Puja 2022) ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়। আর মমতার সরকারের সেই পদযাত্রা ইস্যুতে এদিন বিস্ফোরক মহম্মদ সেলিম (Mohammed Salim)।

 এরা নয় ছয় করেছে টাকা, দুর্নীতি থেকে দৃষ্টি সরিয়ে উৎসবে: মহম্মদ সেলিম

 এদিন মহম্মদ সেলিম বলেন,' এরা নয় ছয় করেছে টাকা। আমরা বারবার বলেছি লিস্ট দিন। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আলাদা ধারা আছে। আমাদের ঐতিহ্যের অংশ। যে দুর্গাপুজোর মডেল ছিল স্বনির্ভর, স্বতন্ত্র, আজকে আরএসএস যেটাকে গোটা ধর্মটাকে রাজনীতির মিশ্রন করে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। টানেল ভিউ। মমতা নিজেও তাই করছেন। যেখানে সব ফুল এসে তাঁর পায়ে পড়ুক। আরএসএস তাঁকে বলে দিয়েছিল দুর্গা তিনি। আর তিনি সেই দুর্গার রোল প্লে করছেন। সরকারি ছুটি দিয়ে সবাইকে জড়ো করতে হবে। কারণ ইস্যুটাকে পালটাতে হবে। লোকে টাকার পাহাড় দেখে, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের। সমস্ত ফিরিস্তি বেরোচ্ছে সম্পদের, দুর্নীতির। সেখান থেকে তিনি দৃষ্টিটাকে সরিয়ে দিয়ে উৎসবে ফিরিয়ে দিচ্ছেন।' 

আরও পড়ুন, দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পদযাত্রা: শুভেন্দু অধিকারী

প্রসঙ্গত, দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। রেড রোডের অনুষ্ঠানে  এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছয় রেড রোডে। তার আগে গিরিশ পার্কে জড়ো হয় ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হয় বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। অন্যদিকে, সল্টলেক ও হাওড়া থেকে আসা পুজো কমিটিগুলির উদ্যোক্তারা  শ্যামবাজারে। গিরিশ পার্ক থেকে সম্মিলিত মিছিল আসে জোড়াসাঁকোয়। সেখান থেকে মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী। মিছিলে ছিলেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে অনুষ্ঠিত বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার লোক সংস্কৃতি।

 

 দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়েই মূলত আজকে এই পদযাত্রা মমতার সরকারের তরফে। সেজন্য কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য দিকে। থাকছে কড়া নিরাপত্তা। জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget