এক্সপ্লোর

Kolkata News: চার দিন পেরোলেও থামল না মৃত্যুমিছিল, জমা জলের বলি আরও এক, এবার বেহালায়

District News: এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা তো নেই, স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও মেলেনি সুরাহা, দাবি বেহালার সরশুনার ক্ষুদিরাম পল্লির স্থানীয়দের

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চারিদিকে পুজো পুজো গন্ধ। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ক্রমেই উন্নত হচ্ছে আবহাওয়া, আর তার সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে বাড়ছে ভিড়। তবে ছবিটা যেন বদলেও বদলাচ্ছে। বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু থামেনি মৃত্যুমিছিল। তুমুল বৃষ্টির পর চারদিন কেটে গিয়েছে। তবে আজ ফের একবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল।

ঘটনাটি বেহালার সরশুনার ক্ষুদিরাম পল্লির। আজ বেহালায় শ্রাবন্তী দেবী নামক এক প্রৌঢ়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি বন্ধ থাকা দোকানের শাটার খুলতে গিয়েই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় বৃষ্টি কমলেও, চারদিন ধরে জল জমেই আছে। জমা জলের মধ্যে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মহিলা, দাবি প্রত্যক্ষদর্শীদের। এখানেই কিন্তু শেষ নয়। প্রৌঢ়া একা নন, তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুইজন স্থানীয় বাসিন্দাও বিদ্যুৎস্পৃষ্ট হন! 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর সরশুনা জুড়ে আতঙ্ক। জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। গোটা এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা নেই। 'বর্ষাকালের শুরু থেকেই জল জমে আছে এলাকায়। স্থানীয় কাউন্সিলরকে বলে কোনও সুরাহা হচ্ছে না', অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

একইদিনে দুর্গাপুজোর প্রাক্কালে আরও এক মৃত্যুও হয়েছে। সোনারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের নাম বিশ্বজিৎ সাহা। সুভাষগ্রামে কোদালিয়া শান্তি সংঘ ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা তিনি। দুর্ভাগ্যবশত প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কিন্তু CESC কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছিলেন। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বা চাকরি দেওয়ার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে CESC দায় এড়িয়ে গেলেও শেষমেশ কিন্তু ক্ষতিপূরণ দিতে রাজি হল তারা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিন দু'য়েক পরে, বৃহস্পতিবার CESC-র তরফে ঘোষণা করা হল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন, প্রতিটি পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

CESC -র ম্যানেজিং ডিরেক্টর বিনীত সিক্কা বলেছেন, 'কলকাতায় অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য আমরা মর্মাহত। মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে সম্মান জানিয়ে এবং মানবিক দিক থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' অপরদিকে, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ও পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্য মন্ত্রী। কিন্তু, স্বজনহারা পরিবারের সাফ কথা, তাঁদের যে ক্ষতি হয়ে গেল, তা কখনওই অর্থ সাহায্য় কিংবা চাকরি দিয়ে পূরণ করা যেতে পারে না!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget