এক্সপ্লোর

Kolkata News: মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, গুলি চলার অভিযোগ, গ্রেফতার এক

Garia News: ব্যাঙ্কে ঢোকার মুখে মহিলার ব্যাগ ছিনতাই করল চার দুষ্কৃতী। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

রঞ্জিত হালদার ও হিন্দোল দে, গড়িয়া: ভরদুপুরে গড়িয়ার (Garia) মহামায়াতলায় মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা ও এক ব্যক্তি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা: ব্যাঙ্কে ঢোকার মুখে মহিলার ব্যাগ ছিনতাই করল চার দুষ্কৃতী। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ভরদুপুরে শ্যুটআউট শহরের জনবহুল এলাকায়। পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে, গড়িয়ার মহামায়াতলায়। নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী চক্রবর্তী। তাঁর দাবি, দুপুরে তিনি ব্যাঙ্কে যাচ্ছিলেন। রিকশা থেকে নামতেই সামনে এসে দাঁড়ায় ২টি বাইক। বাইকে থাকা ৪ দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাই করে পালাতে যায়। স্থানীয়রা বাধা দিলে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।           

আতঙ্ক এলাকায়: বাকিরা পালিয়ে গেলেও এক দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মারধর। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সুভাষ শেখ নামে ধৃত দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি। জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায়, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মহিলার দাবি, ব্যাগের মধ্যে ৭০০ টাকা ও কিছু নথি ছিল। পুলিশের অনুমান, মহিলা ব্যাগ নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন বলে দুষ্কৃতীরা ভেবেছিল ওই ব্যাগে মোটা টাকা আছে। বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে।

চুরির ঘটনায় চাঞ্চল্য: এই ঘটনার ২৪ ঘণ্টা আগে শহরের প্রাণকেন্দ্রে দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গতকাল, বৃহস্পতিবার ভোররাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঘড়ির শোরুমে ঢুকে লুঠ চালায় দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাত ৩টে ১৫ নাগাদ দুই দুষ্কৃতী শাটার ভেঙে দোকানে ঢোকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। কর্তৃপক্ষের দাবি প্রায় ৭৫ লক্ষ টাকার ঘড়ি লুঠ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে শ্যামপুকুর থানার পুলিশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget