এক্সপ্লোর

Kolkata News: ভয়ঙ্কর কাণ্ড কলকাতায় ! ভোটের আগে বাঘাযতীনে শ্যুটআউট, মৃত্যু তৃণমূলকর্মীর

Kolkata Shootout : ভোটের আগে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শ্যুটআউট। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূলকর্মী রাহুল দে-র।

সুদীপ্ত আচার্য, কলকাতা : ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শ্যুটআউট। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু। জানা গিয়েছে, গুলিতে মৃত্যু তৃণমূলকর্মী রাহুল দে-র। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত ৩ রাউন্ড গুলি চলার খবর পাওয়া গিয়েছে। ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিলেন, দাবি মৃতের পরিবারের। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়ও। ঘটনাস্থলে পাটুলি থানার পুলিশ। 

ভোটের আগে বাঘাযতীনের আবাসনের ছাদে তৃণমূলকর্মীকে গুলি করে খুন। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে গতকাল রাতে গুলি চলার শব্দ পান তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ এসে ওই ফ্ল্যাটের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ২ যুবককে পড়ে থাকতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে নামের তৃণমূলকর্মীর। কয়েক বছর আগে জিৎ এবং রাহুলের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তেমন যোগাযোগ ছিল না। তদন্ত করতে ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও। জিৎ এবং রাহুলের মধ্যে কেন যোগাযোগ ছিন্ন হয়েছিল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ২ যুবকের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গেও কথাবার্তা বলছে পুলিশ। 

আহত জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ফ্ল্যাটে আসে এবং শ্যুটআউটের মতো ঘটনা ঘটায়। তবে এটাই ভাবনায় ফেলেছে পুলিশকে। কারা এসেছিল ফ্ল্যাটে, কী তাদের পরিচয়, কেনই বা তারা গুলি চালাল - সব নিয়েই তৈরি হয়েছে রহস্য। রাহুল এবং জিতের সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, এই ২ জনের মধ্যে আদৌ সব সম্পর্ক ঠিক ছিল কিনা - খুন হওয়ার কারণ খুঁজতে গিয়ে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দলও। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে যে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিৎ এবং রাহুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন তাঁরা। গতকাল রাহুলের সঙ্গে জিতের ফ্ল্যাটে যাওয়া একজনই রাহুলের পরিবারকে খবর দিয়েছিলেন বলে খবর পুলিশ সূত্রে। 

জিৎ এবং রাহুলের মধ্যে অনেকদিন সেভাবে যোগাযোগ ছিল না বলেই জানা গিয়েছে। তাহলে গতকাল কেন রাহুলকে ফোন করে ডেকেছিলেন জিৎ? কে বা কারা এবং কেন এই ২ যুবককে টার্গেট করল? উত্তর খুঁজতে জোরকদমের তদন্ত শুরু করেছে পুলিশ। আগামী মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২৩ এবং ২৯ এপ্রিল, ২ দফায় এবার ভোট হবে। তার আগে খাস কলকাতায় এভাবে গুলিতে একজনের মৃত্যুর ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই ফ্ল্যাটের ছাদে বেশ কয়েকজন খাওয়া-দাওয়া করছিলেন। কে বা কারা গুলি চালিয়েছে, এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত রাহুলের খুনের ঘটনায় রাজনৈতিক শত্রুতা রয়েছে নাকি কোনও ব্যক্তিগত আক্রোশের থেকে এই কাণ্ড ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিৎ এবং রাহুল, ২ জনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা বলছেন তদন্তকারী আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget