এক্সপ্লোর

Kolkata News: দ্বিতীয় হুগলি সেতুতে সাতসকালেই পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল মাল বোঝাই কন্টেনার

Second Hooghly Bridge: হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল মাল বোঝাই কন্টেনার। লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়।

হিন্দোল দে, সুনীত হালদার, হাওড়া : দ্বিতীয় হুগলি সেতুতে শনিবার সাত সকালেই পথ দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় একটি বড় মাল বোঝাই কন্টেনার ডিভাইডারের ধাক্কা খেয়ে উল্টে যায়। লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পান ড্রাইভার এবং খালাসি। দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতু সবসময়েই ব্যস্ত থাকে। সারা সপ্তাহ জুড়েই গাড়ির চাপ থাকে এই রাস্তায়। উইকেন্ড শুরুর দিনেই সাত সকালে এই দুর্ঘটনার জেরে কিছুটা প্রভাব পড়েছে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচলের ক্ষেত্রে। 

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালের দিকেই দ্বিতীয় হুগলি সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় মাল বোঝাই একটি কন্টেনার। লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক ও খালাসি। ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতার দিকে আসার সময়, দ্বিতীয় হুগলি সেতুর ওপর ঘটে এই অঘটন। আপাতত দুই দিকেই ধীর গতিতে চলছে যানবাহন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ। কন্টেনার সরানোর জন্য আনা হয় রেকার। কীভাবে কন্টেনারটি উল্টে গেল, কেন নিয়ন্ত্রণ হারাল, গতি কি বেশি ছিল, এইসব দিকই খতিয়ে দেখা হচ্ছে। আশার খবর একটাই যে, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়। 

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে কন্টেনারটি। তারপর ডিভাইডারের উপরেই উল্টে যায় মাল বোঝাই কন্টেনারটি। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছেন কন্টেনারের চালক এবং খালাসি। কোনওমতে বেরিয়ে আসেন তাঁরা। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কন্টেনারের গতি আরেকটু বেশি থাকলে মারাত্মক বিপদ হতে পারত। যেহেতু ডিভাইডারের মাঝ বরাবর কন্টেনারটি উল্টে গিয়েছে, তাই দু'দিকের রাস্তাতেই (কলকাতাগামী ও হাওড়াগামী ২ লেনেই) যান চলাচল শ্লথ গতিতে হচ্ছে। তবে রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়নি, এটাই আশার খবর। দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয় বিদ্যাসাগর ট্র্যাফিক গার্ডের পুলিশ। দ্রুত উল্টে যাওয়া কন্টেনারটি সরানোর কাজ শুরু হয়।                     

সেরা শিরোনাম

DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget