এক্সপ্লোর

Sukanta Majumdar: 'আমরা দেখেছিলাম কোমর নাচাতে', সৌগত-র হুমকির পর কী নিয়ে বিস্ফোরক সুকান্ত ?

Sukanta Attacks Sougata: ফের সৌগত রায় হুমকি দিতেই তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। কী বললেন রাজ্য বিজেপির সভাপতি ?

কলকাতা: উত্তর ২৪ পরগনার কামারহাটির সভা থেকে সৌগত রায় (TMC Leader Sougata Roy) হুমকি দিয়ে বলেছিলেন,  তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' সৌগত-র এই হমকি নিয়ে কম জল ঘোলা হয়নি। তার হুমকি-র পরেই সরব হয়, দিলীপ-সুজনরা। তবে এবার ফের সৌগত রায় হুমকি দিতেই তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)।

কয়েকটা বাঁদর আছে বিজেপি করে: সৌগত রায়

মূলত সম্প্রতি ফের বিস্ফোরক সৌগত রায়। তিনি বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কী নাম । আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রি।  আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক।  কিন্তু এখন দেখছি, সুকান্ত মজুমদার ! সে বটানির অধ্যাপক হয়েও, সে সমান উগ্র কথা বলছে।' 

আমরা দেখেছিলাম রবিনা ট্যান্ডনের সঙ্গে ধুতি পরে উনি বাঁদরের মতোই কোমর নাচিয়েছিলেন: সুকান্ত 

সুকান্ত বলেন, 'বাংলার মানুষ আরও একবার দেখল যে তৃণমূল কংগ্রেস, এমন একটা নোংরা জায়গা, সেখানে একজন অধ্যাপকও কয়েক বছরের মধ্যে হার্মাদে রুপান্তরিত হয়ে যায়। আমরা দেখেছিলাম রবিনা ট্যান্ডনের সঙ্গে ধুতি পরে উনি বাঁদরের মতোই কোমর নাচিয়েছিলেন, যেটা অধ্যাপকসুলভ নয় বলেই মনে হয় !' তিনি এর আগে সৌগত রায়ের জুতো তৈরি -র মন্তব্যের পরেও বলেছিলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’

আরও পড়ুন, 'রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব', হুঙ্কার উদয়নের, কী বললেন রাহুল সিনহা ?

'ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর'

সুজন চক্রবর্তী বলেন, ভাবা যায়না, কল্পনা করতে পারিনি সৌগত রায় বলে পরিচিত যে লোকটা, একজন অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। দিন যতো যাচ্ছে, তত কিছু নেতার অসভ্যতা বাড়ছে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', সৌগত-র বক্তব্য তুলে 'এর মানেটা কি' প্রশ্ন করেন তিনি। এরপরেই তিনি বলেন, ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর।' সৌগত ইস্যুতে দিলীপ ঘোষ বলেছিলেন, 'উনি নিজে চলতে ফিরতে পারেন না। এই সব কথা ওনার মুখে সাজে কি ? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য. আগামীবারের টিকিট নেওয়ার জন্য এই সব জোশ দেখাচ্ছেন।এই সব কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন কোথায় ওনারা। এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওরা দায়ী নয়। সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। আর এই যে শব্দগুলি বলছেন, এর জবাব সাধারণ মানুষ দেবে।' 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget