এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আটক'-এর সময় ঠিক কী হয়েছিল ? গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু

Suvendu Attacks Mamata on Nabanna Abhijan: শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি। 'আটক'-এর ইস্যুতে গুরুতর অভিযোগ তুলে কী বললেন শুভেন্দু অধিকারী ?

কলকাতা: নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) তোলপাড় হাওড়া-কলকাতা। অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদেরকে প্রিজনভ্যানে তুলেছে পুলিশ। নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি।লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ। এহেন মুহূর্তে  এদিন টুইট করে গুরুতর অভিযোগ তুলে ফের তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন ভিডিওবার্তায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'মঙ্গলবার ১২ টা ৩০ নাগাদ, ১৪৪ ধারার বাইরে, হেস্টিং থানা এলাকায়, দ্বিতীয় হুগলি ব্রিজে ঢোকার মুখে, পশ্চিমবঙ্গের সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ, সাথে কলকাতা পুলিশের সূর্যপ্রসাদ যাদব এবং আকাশ মেঘারিয়া , তিনজন আইপিএস অফিসারের নের্তৃত্বে কিছু মহিলা কনস্টেবল আমাকে শারীরিক নিগ্রহ (Physically assulted) করে এবং গ্রেফতার করে। সেখান থেকে  লকেট চট্টোপাধ্য়ায়, রাহুল সিনহা, আমাদের তিনজনকে লালবাজারে আনা হয়। এবং অ্য়ারেস্ট হিসেবে দেখানো হয়। ১৫১ সেকশনে হেস্টিংস থানার আইও, তিনি আমাদের প্রথমে অ্য়ারেস্ট মেমোতে সই করেন। এবং অন্যান্য কাগজে সই করেন।' 

এরপরে তিনি বলেন, 'এখন ৬ টা ৭ বাজে। (মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিট ) একটু আগে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ হয়েছে। এবং সম্ভবত সরকারি উকিলের কোনও বার্তা এসেছে। তারপরে আমাকে রিলিজ করা হল। আপনারা সবাই জানেন, আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছিলাম, এবং তাঁকে পরাস্থ করেছি, বলে এদিন তিনি  'বিচারপতি  রাজশেখর মান্থারের অর্ডার ভায়োলেশনের' অভিযোগ এনেছেন। 

প্রসঙ্গত, চলতি মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু-র বিরুদ্ধে দায়ের একাধিক মামলা বিচারপতি মান্থা স্থগিত রাখছেন এবং তদন্তকারীদের কড়া পদক্ষেপ করতে বারণ করছেন বলে অভিযোগ তুলেছিল বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানায়, বিচারপতি রাজশেখর মান্থার বিচার্য বিষয় বদলের আবেদন জানানো হয়েছে চিঠিতে।তাতে অভিযোগ করা হয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের খুন-সহ একাধিক মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা। 

আরও পড়ুন,'মমতার সরকারের পতন না হওয়া অবধি আমাদের লড়াই চলবে', বললেন দিলীপ ঘোষ

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে  শুভেন্দু বলেছেন, 'পুলিশকে বাধ্য করেছে রাস্তায় নামতে। এবং কিছু আইপিএস অফিসারদের দিয়ে, বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়েছে। ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পুলিশের উদ্দেশে বলেন, 'আপনার মাকে বলুন। লেডি কিমকে বলুন। এখন মেদিনীপুরে রয়েছেন। দেশকে দেখান। বাংলাকে উত্তর কোরিয়া বানিয়ে ছেড়েছেন।' এরপরই রাহুল এবং লকেটদের প্রিজন ভ্য়ানে তোলে পুলিশ। এদিকে পুলিশের অন্য এক আধিকারিকের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget