এক্সপ্লোর

Suvendu Adhikari: ২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু

Suvendu Attacks TMC: '২১ জুলাই সব চোর কলকাতায় আসছে। আপনি গরু ছেড়ে রাখতে পারেন এবং জামাকাপড় বাইরে শুকোতে দিতে পারেন। কেউ হাত দেবে না', শাসকদলকে তোপ শুভেন্দুর।

কলকাতাঃ তৃণমূলের ২১ জুলাইয়ের (21 July) প্রস্তুতি নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর। শাসকদলকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, '২১ জুলাই সব চোর কলকাতায় আসছে'।

আরও পড়ুন, কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিট, কাদের নাম রয়েছে সেখানে?

 ২১ জুলাই সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেছেন, 'খাওয়ার-দাওয়ার আয়োজন তো বিডিওরা করছে। স্বাস্থ্য দফতর, ডিএম, বিডিও-রা সার্কুলার দিয়েছে, প্রত্যেকটা রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে মেডিক্যাল ক্যাম্প এবং ফুড প্যাকেট রাখতে। মমতাই পুলিশ, মমতাই প্রশাসন।এটাকে একবারে সরকারি প্রোগামে পরিণত করেছে। তবে এটাও বলব পশ্চিমবঙ্গের লোককে, দিনের বেলা আপনারা গ্রাম গঞ্জে গরু বেঁধে রাখেন, জামা-কাপড় ছাদে শুকোতে দেন বা ঘরের ভিতর শুকান। ওই দিন সব চোর কলকাতায় আসছে। আপনি গরু ছেড়ে রাখতে পারেন এবং জামাকাপড় বাইরে শুকোতে দিতে পারেন, সন্ধ্যাবেলা তুলতে পারেন। কেউ হাত দেবে না।'

ওর তাল পুরোদস্তুর কেটে গিয়েছে: কুণাল ঘোষ

এদিকে এনিয়ে পাল্টা  তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, 'অবান্তর কুৎসার একটা সীমা থাকা উচিত। শালীনতা বোধের একটা সীমা থাকা উচিত। এই দিন তেরো জন শহিদ, শতাধিক জখম। শুভেন্দু এই দলটায় এতদিন ছিলেন। এই সমাবেশে দীর্ঘদিন তিনি থেকেছেন, কখনও সাংসদ হিসেবে, কখনওবা মন্ত্রী হিসেবে।  এটা কী ধরনের কথা ! আসলে মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। সারাবাংলা থেকে যেভাবে কর্মীরা আসছেন, সাধারণ মানুষ আসছেন, তাতে ওর তাল পুরোদস্তুর কেটে গিয়েছে। সেই কারণে এই ধরনের কথা বলছেন। ওই দলে থাকাকালীন শেষ সভাতেও উনি অংশ নিয়েছিলেন।  উনি তো বিজেপিতে নাম লিখিয়েছেন সবে।  সুতরাং এইভাবে শহিদ তর্পণের দিনকে এই কুৎসিতভাবে  বলছেন। নিজেই একটা চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার, সিবিআইয়ে-এফআইআর নেমড নারদায়। সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে বলে পাল্টা নিশানা করেন কুণাল ঘোষ। এরপর তিনি আরও বলেন, সারদার আরও সমস্যা উঠে আসছে। শ্মশানের জমি কাঁথিতে কারা চুরি করেছে ? ল্যাম্পপোস্টের টাকা চুরি, কোনও কিছু বাদ দেয়নি। আস্ত একটা চোর, ব্ল্যাকমেলার, সে এই কুৎসা শহিদ দিবস নিয়ে কী কারণে করছে ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget