এক্সপ্লোর

Road Accident: চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু, শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য

BT Road car Accident: চিকিৎসকের দাবি, গাড়ি চালানোর সময় চোখ লেগে গিয়েছিল তাঁর। ঘুম পেয়ে যাওয়াতেই ঘটে বিপত্তি।

আবীর দত্ত, কলকাতা : বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের।অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। গতকাল বিকেল ৪টে নাগাদ শ্যামবাজার থেকে সিঁথির দিকে যাওয়ার রাস্তায় কাশীপুরে ভ্যান চালককে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভ্যানে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেছিলেন গাড়ি চালক। পালানোর সময় রাস্তায় দাঁড় করানো আরেকটি গাড়িকে ধাক্কা মারেন। এরপর গাড়ি ফেলে পালিয়ে যান চিকিৎসক। রাত ৯টা নাগাদ অভিযুক্ত চিকিৎসক দেবজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। ধৃতের দাবি, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। 

শনিবার অর্থাৎ গতকাল বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সিঁথির মোড়ের কাছে মার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মার বাগান এলাকায় একটি গলির ভিতর থেকে ভ্যান নিয়ে বেরোচ্ছিলেন এক ব্যক্তি। শ্যামবাজারের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই ভ্যানওয়ালাকে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে এসে চিকিৎসকের গাড়ি ধাক্কা মেরেছিল ভ্যানচালককে। তার জেরেই ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই ভ্যানচালক। পরে মৃত্যু হয়েছে ওই ভ্যান চালকের। দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চিকিৎসক ওই গাড়ি চালাচ্ছিলেন। ওই চিকিৎসক এবং ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ভ্যানচালককে ধাক্কা মারার পর চিকিৎসকের গাড়ি আর একটি গাড়িতে ধাক্কা মেরেছিল বলে শোনা যাচ্ছে। এরপর গাড়ি ফেলে রেখে ওই চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। পরে রাত ৯টা নাগাদ ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গাড়ি চালাতে চালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন চিকিৎসক। তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচণ্ড গতিতে আসছিল গাড়িটি। স্বাভাবিকের থেকে গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। আর তার ফলেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভ্যানচালককে ধাক্কা মেরেছে চিকিৎসকের গাড়ি। অভিযুক্ত চিকিৎসককের উপযুক্ত এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, মৃত ব্যক্তি অনেকদিন ধরেই ওই এলাকায় ভ্যানচালকের কাজ করতেন। এই ব্যক্তির এ হেন নির্মম পরিণতিতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন- মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ ! প্রজাতন্ত্র দিবসের সকালে আতঙ্কে বাসিন্দারা.. 

আরও পড়ুন- প্যাডেলে পা দিয়েই ঘুরেছেন কামাখ্যা, এবার স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কুম্ভের পথে কৃষ্ণনগরের বাঁকাচাঁদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget