এক্সপ্লোর

CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

CPM Party Office : আলমারিতে থাকা সমস্ত নথিপত্রে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। 

হিন্দোল দে, কলকাতা : ফের নিশানায় সিপিএমের পার্টি অফিস। আনন্দপুরের চৌবাগায় সিপিএম কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ওই কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। কার্যালয়ে ঢুকে আলমারি-টিভি ভেঙে ফেলা হয়। এর পাশাপাশি আলমারিতে থাকা সমস্ত নথিপত্রে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। 

ঘটনা প্রসঙ্গে সেখানকার সিপিএম নেতা তুষার ঘোষ বলেন, "এটা ঘটিয়েছে সম্পূর্ণ বিজেপি-আরএসএস আশ্রিত দুষ্কৃতীরা। কারণ, মুখ্যমন্ত্রী যেভাবে হুঙ্কার দিয়েছেন, পুজো প্যান্ডেলের সামনে স্টল করা যাবে না, তার থেকেই ইন্টেনশনটা বোঝা যাচ্ছে। আমাদের এই অফিসটা ৫১ বছরের অফিস। এই অফিসে জনগণ সুখ-দুঃখের জন্য আসেন তাঁদের অভাব-অভিযোগ নিয়ে। কথা বলেন। আমাদের এখানে মিছিল করার জন্য দু'দিন আগে রাতে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর কাল রাতে দুষ্কৃতীরা এবং সেটা সম্পূর্ণভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এটা করছে তার কারণ হল, সামনে কর্পোরেশন ইলেকশন এবং এই কর্পোরেশন ইলেকশনে যাতে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যায়। সন্ত্রাস ঢুকিয়ে দেওয়া যায়। একেবারে তৃণমূলের এক কায়দা ছিল। বিজেপি আরও বেশি করে আগ্রাসী হচ্ছে... যে মানুষের মধ্যে সন্ত্রাস ঢুকিয়ে দাও। সিপিএম কর্মীদের মধ্যে সন্ত্রাস মনোভাব ঢুকিয়ে দাও যাতে এরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে না পারে।"

সাম্প্রতিক সময়ে কোথাও টার্গেট হয়েছে সিপিএমের পার্টি অফিস। আবার কোথাও আক্রান্ত হয়েছেন বামপন্থী আইনজীবীরা। অভিযোগ উঠেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বারবার হামলার মুখে পড়তে হচ্ছে বিরোধী দলকে। সব জায়গাতেই অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক গাড়ির উইন্ডস্ক্রিন থেকে জানলার কাচ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের ওপর হামলার একের পর এক ঘটনার মধ্যেই, পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন বামপন্থী আইনজীবীদের একাংশ। আক্রান্ত আইনজীবীদের অভিযোগ, শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ঘরছাড়া সিপিএম কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে, 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।  বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় আইনজীবীদের ৪টি গাড়ি। অভিযোগ, একবার নয়, একই কায়দায় তিন-তিনবার হামলার মুখে পড়তে হয় বামপন্থী আইনজীবীদের। পরিস্থিতি এমন হয় যে, পুলিশের এসকর্টে তাঁদের কলকাতায় ফেরানো হয়।

পশ্চিম মেদিনীপুরে যখন এই ছবি,তখন কোচবিহারের দুই জায়গায় সিপিএমের পার্টি অফিসের ভিতরে ঢুকে তাণ্ডবের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিপিএমের পার্টি অফিসের দেওয়ালের একাংশ। অভিযোগ, শনিবার রাত ১১টা নাগাদ এভাবেই কোচবিহারের মাথাভাঙার গোলকগঞ্জে সিপিএমের এই পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে, কোচবিহারের দিনহাটাতে, রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিসের পতাকা খুলে সেখানে গেরুয়া রঙের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রবিবার সেই পতাকা খুলে ফের নিজেদের দলীয় পতাকা লাগান স্থানীয় সিপিএম কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget