এক্সপ্লোর

Newtown News: যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, গলায় ফাঁসের দাগ; নিউটাউনে ধর্ষণ করেই খুন ছাত্রীকে; বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

Minor Girl Body Recovered: নিউটাউনে অভিজাত বহুতলের পাশে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। লোহা ব্রিজ এলাকার একটি জমি থেকে তার দেহ মেলে।

সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, নিউটাউন : নিউটাউনে ধর্ষণ করেই খুন করা হয়েছে ছাত্রীকে। আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে প্রাথমিকভাবে এমনই বলা হচ্ছে। নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের দাগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। এই পরিস্থিতিতে নাবালিকাকে যৌন হেনস্থায় পকসো ধারা যুক্ত করল পুলিশ। খুনের ধারা যুক্ত করে তদন্তে নেমেছে তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসি ফুটেজ। মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ১৪-র তথা অষ্টম শ্রেণির ওই ছাত্রী।

এদিন নিউটাউনে অভিজাত বহুতলের পাশে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। লোহা ব্রিজ এলাকার একটি জমি থেকে তার দেহ মেলে। তদন্তকারীরা জানাচ্ছেন, মায়ের বকা খেয়ে রাত ১০টার কিছু পরে বেরিয়ে যায় ওই ছাত্রী। একটি চিঠি লিখে রেখে যায়। ১১টার কিছু পরে বাড়ি থেকে সাড়ে ৪ কিমি দূরে প্রথমে জগৎপুরে দেখা যায় তাকে। এরপর তার দেহ মেলে জগৎপুর থেকে সাড়ে ৬ কিলোমিটার দূরে এবং তার বাড়ি থেকে সাড়ে ৪ কিমি দূরে। তাই প্রশ্ন উঠছে, কীভাবে ওই নির্জন এলাকায় পৌঁছল ছাত্রী ? তা নিয়ে এখনও রহস্য রয়েছে। নাবালিকাকে ধর্ষণ-খুনে এখনও অধরা দুষ্কৃতীরা। এদিকে ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ, ওই ছাত্রীর দেহ যেভাবে উদ্ধার হয়, তাতে একাধিক ব্যক্তির জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

লোহা ব্রিজের কাছে নিউটাউনের একটি সরু রাস্তার ধারে ঝোপ থেকে দেহটি উদ্ধার হয়। রাস্তার ধারে মাত্র ২-৩টি বাতির ব্যবস্থা রয়েছে। এলাকাবাসীর বক্তব্য, রাত ১০টার পর থেকেই ওই এলাকা কার্যত শুনশান হয়ে যায়। এই পরিস্থিতিতে শুনশান জায়গার সুযোগ নিয়েই ওই ঝোপের মধ্যে মৃতদেহ ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। বা এখানে খুন করা হয়েছে। 

ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই নিউটাউনের লোহা ব্রিজ। যেখানে সন্ধে পর্যন্ত মার্কেট। মাংসের দোকান থেকে শুরু করে সমস্ত মার্কেট এলাকা খোলা থাকে । রাতের বেলা হলেও ঘটনাস্থলের পাশে থাকা সরু রাস্তা দিয়ে মাঝেমধ্যে লোকজন চলাচল করেন। ফলে, এইসব নজর এড়িয়ে কী করে এই ঘটনা তার পুরোটা খতিয়ে দেখছে পুলিশ। অন্যত্র খুন করে দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget