এক্সপ্লোর

NRS Hospital: সাতসকালে তেলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি, এনআরএস হাসপাতালে অল্পের জন্য রক্ষা কর্মীর

Kolkata News: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে ওই কংক্রিট পাম্পের যে তেলবাহী ট্যাঙ্ক এবং তার পাইপ, আচমকা তা ফেটে যায়।

সন্দীপ সরকার, কলকাতা: এনআরএস হাসপাতালের (NRS Hospital) ভিতরেই ঘটল দুর্ঘটনা। হাসপাতাল চত্বরে পড়ে- ছিল তেল এবং মোবিল। তাতে মোটর সাইকেলের চাকা পিছলে পড়ে যান হাসপাতালের এক কর্মী। পিছনে আসা ট্যাক্সি চালকের তৎপরতায় কোনও ক্রমে প্রাণরক্ষা হল তাঁর। কংক্রিট পাম্পের হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটে তেল-মোবিল ছড়িয়ে বিপত্তি। তাতে আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে (Kolkata News)। 

হাসপাতাল চত্বরে পড়ে- ছিল তেল এবং মোবিল

এনআরএস হাসপাতালের ভিতরেই এই ঘটনা ঘটেছে। হাসপাতালের নবনির্মিত ভবনের নির্মাণকার্যের জন্য কংক্রিটের পাম্প বসানো হয়েছে, যার সাহায্যে ঢালাইয়ের সামগ্রী অনেক উচ্চতা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেই যে কংক্রিট পাম্প রয়েছে, তার হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটেই মঙ্গলবার বিপত্তি বাধে বলে জানা গিয়েছে (NRS Accident)। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে ওই কংক্রিট পাম্পের যে তেলবাহী ট্যাঙ্ক এবং তার পাইপ, আচমকা তা ফেটে যায়। তাতে গোটা হাসপাতাল চত্বরে তেল এবং মোবিল ছড়িয়ে পড়ে। তাতেই ঘটে যায় দুর্ঘটনা। হাসপাতালেরউ কর্মী দিলীপ নামের এক ব্যক্তি মোটর সাইকেলে চেপে ঢুকছিলেন। চাকা পিছলে মুখ থুবড়ে পড়ে যান তিনি। 

আরও পড়ুন: Suvendu Adhikari: মুকুলকে বিরোধী দলনেতা করতে ধনকড়ের মধ্যস্থতা চেয়েছিলেন মমতা! দাবি শুভেন্দুর

দুর্ঘটনার সময়, দিলীপের মোটর সাইকেলের ঠিক পিছনেই ছিল একটি ট্যাক্সি। চালকের তৎপরতায় কোনও রকমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। হাসপাতালের কর্মী দিলীপ আহত হয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ব্যস্ত সময়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিবার-পরিজনদের মধ্যে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গমগম করছিল হাসপাতাল চত্বর। রোগীর পরিবার-পরিজনরা সব উপস্থিত ছিলেন। অ্যাম্বুল্যান্স, গাড়ি, রোগীদেরও আনাগোনা লেগে ছিল। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বালি ছড়িয়ে দেওয়া হয়, যাতে তেলে পা পড়ে আর কোনও অঘটন না ঘটে যায়।

হাসপাতালের ভিতরে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে

হাসপাতালের ভিতরে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্মাণ কার্যের দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারি সংস্থাকে এ নিয়ে তলব করা হয়েছে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বিকল যন্ত্রটি মেরামতিরও কাজ শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget