এক্সপ্লোর

Kolkata Crime News : গড়িয়ায় পার্লারের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, মৃত্যু উভয়েরই

Crime News : সকলের সামনে পাল্টা ছেলেটিকেও কোপাতে শুরু করলেন মহিলা। আক্রমণ , পাল্টা আক্রমণ ... রক্তগঙ্গা.. যে কোনও ক্রাইম থ্রিলারকেও হার মানায়।

হিন্দোল দে, কলকাতা:  শহরের বুকে রোমহর্ষক ঘটনা। খাস কলকাতার জনবহু এলাকায় পার্লারে ঢুকে কোপানো হল মালকিনকে। রক্তে ভেসে গেল পার্লার। সকলের সামনে পাল্টা ছেলেটিকেও কোপাতে শুরু করলেন মহিলা। আক্রমণ , পাল্টা আক্রমণ ... রক্তগঙ্গা.. যে কোনও ক্রাইম থ্রিলারকেও হার মানায়। পার্লারেই লুটিয়ে পড়লেন মহিলা। পড়ে রইল যুবকের মৃতদেহও। ব্যস্ত দিনের বেলায় জনবহুল এলাকায় এলাকার পরিচিত পার্লারে এমন ঘটনা দেখে স্তম্ভিত সকলে।

কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় পুলিশকে। মহামায়াতলার এই তেঁতুলতলা এলাকাটি নরেন্দ্রপুর থানা এলাকায় পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। উদ্ধার হয় রক্তাক্ত যুবকের দেহ । মহিলার শরীরও তখন রক্তে ভেসে গিয়েছে। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হিন্দুস্তান হেলথ পয়েন্ট নার্সিং হোমে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই পার্লারটি সিল করেছে পুলিশ।                   

কীভাবে মৃত্যু হল দুজনের ? যুবকের অস্ত্রের কোপেই কি মৃত্যু হয়েছে মহিলার? নাকি যুবককে মেরে আত্মঘাতী হয়েছেন মহিলা? নাকি ঠিক তার উল্টোটা? পুরোটাই এখনও ধোঁয়াশা। পুলিশ তদন্ত করে সত্যি সামনে আনার চেষ্টা করছে। কিন্তু চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা দেখায়, মুখে কুলুপ এঁটেছে এলাকার মানুষ। কারও কাছ থেকেই বিশেষ কোনও তথ্য জানা যাচ্ছে না। 

প্রশ্ন উঠছে, কী এই যুবকের পরিচয়? মহিলার সঙ্গেই বা কী সম্পর্ক ?  উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃত যুবকের বয়স ২২-২৪ মতো। আর মহিলাটি মধ্যবয়স্ক। তাই তাঁদের মধ্যে কী সম্পর্ক , কী নিয়ে বচসা, তা স্পষ্ট নয়। আরও জানা গিয়েছে, এই যুবকটিও স্থানীয় নয়। সে কাশ্মীরের ছেলে। তাহলে এখানে কী সূত্রে তার বাস? কেনই বা মহিলার সঙ্গে চেনাশোনা? সবটাই তদন্তকারীদের স্ক্যানারে। কীভাবে মৃত্যু যুবকের? আত্মহত্যা না পাল্টা আঘাত? উত্তর খুঁজছে পুলিশ। 

মহিলার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। তাঁরাও এসে পোঁছেছেন হাসপাতালে। জানতে চাওয়া হচ্ছে এই মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্কের প্রসঙ্গে। কী নিয়েই বা তাদের বচসা? আর এমন সময়, এমন জনবহুল জায়গায় কীভাবেই সে সটান পার্লারে ঢুকে পড়ল প্রশ্ন উঠছে। তাহলে কি এই ছেলেটির আগে থেকেই যাতায়াত ছিল পার্লারে?  জানার চেষ্টা করছে পুলিশ। 

ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget