এক্সপ্লোর

BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের

Kolkata Police BNS Section 163 Enforcement : লালবাজারের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা জারি করা হল। মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি থাকবে। বিক্ষোভ-অশান্তির আশঙ্কায় এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের।

বিস্তারিত...

কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হচ্ছে, আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত BNS-এর ১৬৩ ধারা অনুযায়ী মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা ; তারমধ্যে বউবাজার, হেয়ার স্ট্রিট, হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ড এলাকা এবং কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস যেখানে ২১ জুলাইয়ের কর্মসূচি হয়, এই সমস্ত জায়গায় BNS-এর ১৬৩ ধারা (যেটা আগে ১৪৪ ছিল) জারি থাকবে। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে, কোনও অবৈধ জমায়েত, মিছিল বা বিক্ষোভ-ধর্না এই ধরনের কোনও কিছুর জন্য ওখানে জমায়েত করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। লালবাজারের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন, '২১ জুলাই ধর্মতলার সভায় অনুমতির প্রশ্নই নেই।' তিনি বলেছেন, "ওখানে জেনারেল ১৪৪ থাকে। কোনও রকম মিছিল-মিটিংয়ের অনুমতি হয় না। ওই অর্ডারটা এখন আছে। ওখানে কাউকে অনুমতি দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনও রকম মিটিং-মিছিলের ওখানে অনুমতি নেই।"

২১ জুলাই। বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১ জুলাই অন্য় মাত্রা নেয়। জাঁকমজকপূর্ণ এক অনুষ্ঠান, সাজসাজ রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে, আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকী ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে, শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট-তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এবার ২১ জুলাই কী হবে ? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে, কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা ২১ জুলাইয়ের অনুষ্ঠানের জন্য় রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন... সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্য়ায় পড়তে হয় নিত্য়যাত্রীদের।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget