এক্সপ্লোর

Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA

Amit Shah : আজ থেকে কাজ শুরু করেছে এই টাস্ক ফোর্স। পাশাপাশি এবার NIA-র আদলে SIA গঠন করবে রাজ্য।

Amit Shah : অনুপ্রবেশ রুখতে কলকাতা পুলিশ গড়ল নতুন টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের এই নতুন টাস্ক ফোর্সের নাম 'STF-D' । বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ থেকে কাজ শুরু করেছে এই টাস্ক ফোর্স। পাশাপাশি এবার NIA-র আদলে SIA গঠন করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে সোশ্য়াল মিডিয়ায় এই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পোস্টে কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
আজ কলকাতায় মুখ্য়মন্ত্রী ছাড়াও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে একটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করার বিষয় রয়েছে পোস্টে। এর মাধ্যমে নারী নিরাপত্তা আরও জোরদার হবে বলে পোস্টে উল্লেখ করেছেন অমিত শাহ। এছাড়াও রাজ্যে SIA গঠন হলে অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার হবে বল মনে করেন শাহ। এদিনের বৈঠকে পুলিশে আধুনিকীকরণ ও সাইবার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

‘উইমেন হেল্প ডেস্ক’ চালু হয়েছে আগেই

অভিযোগ দায়ের করতে মহিলাদের আর থানায় থানায় ঘুরতে হবে না। অভিযোগকারী মহিলাদের দ্রুত বিচার দিতেই পিটিএসে পুলিশের বিশেষ প্রশিক্ষণ। থানায় চালু মহিলা ডেস্ক, পিটিএসে পুলিশকর্মীদের প্রশিক্ষণ শিবির। বারুইপুরকাণ্ডের মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। 

কলকাতা পুলিশের অধীন প্রতিটি থানায় চালু হয়েছে ‘উইমেন হেল্প ডেস্ক’। এবার এই বিশেষ ডেস্কে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারদের প্রশিক্ষণও শুরু হল। মহিলাদের অভিযোগ গ্রহণ থেকে দ্রুত আইনি সহায়তা—কীভাবে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হবে, সেই বিষয়েই দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।

প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন

কলকাতা পুলিশের অধীন থানাগুলিতে উইমেন হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই ডেস্কে দায়িত্বে থাকা মহিলা পুলিশকর্মীদের করণীয় এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, তা বিস্তারিতভাবে বোঝাতে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পুলিশ ট্রেনিং স্কুল বা PTS-এ আয়োজিত এই শিবিরে বিভিন্ন পদমর্যাদার ১৮৩ জন মহিলা পুলিশ অফিসার অংশ নেন।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এটি প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। দু’মাস পর গোটা ব্যবস্থার কাজকর্ম পর্যালোচনা করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও মহিলা পুলিশ অফিসারকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget