এক্সপ্লোর

Nawsad Siddique : নজরে নৌশাদের আর্থিক লেনদেন, ভোটের প্রাক্কালে ব্যবসায়ীর সঙ্গে চ্যাট, দাবি কলকাতা পুলিশের

TMC- ISF : ২১ জানুয়ারি ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জেল হেফাজতে রয়েছেন নৌশাদ।

পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও জয়ন্ত রায়, কলকাতা : বিধানসভা ভোটের (Assembly Election) সময় চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের (ISF) সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। 

নজরে নৌশাদের আর্থিক লেনদেন

নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড় । পুলিশ সূত্রে দাবি, চেন্নাইয়ের ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল আইএসএফ বিধায়কের । সেই লেনদেন সংক্রান্ত তথ্য জানতে এবার চেন্নাইয়ে গেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ২১ জানুয়ারি ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জেল হেফাজতে রয়েছেন নৌশাদ।

পুলিশ সূত্রে দাবি, নৌশাদের মোবাইল ফোন থেকে এক প্রভাবশালী রাজনীতিকের সঙ্গে যোগাযোগের তথ্য মিলেছে। বিধানসভা ভোটের সময় আর্থিক লেনদেনেরও তথ্য মিলেছে মোবাইল ফোনে। গোয়েন্দা সূত্রে দাবি, মেদিনীপুরের বাসিন্দা চেন্নাইয়ের ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয় আইএসএফ বিধায়কের।

তদন্তের জন্য চেন্নাইয়ে কলকাতা পুলিশ

ব্যবসায়ীর সঙ্গে চ্যাটে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ২০২১-এর বিধানসভা ভোটের সময় ওই চ্যাট হয়েছিল। এই প্রেক্ষাপটে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল কলকাতা পুলিশের স্পেশাল টিম। পুলিশ সূত্রে খবর, ভোটের সময় কী কারণে আর্থিক লেনদেন? ওই ব্যবসায়ীর কাছে জানতে চান গোয়েন্দারা।

আরও গ্রেফতার

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ২১ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। যে গ্রেফতারি প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছেন, 'প্রশাসন চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেন না, এই ঘটনা তার প্রমাণ।'  এর আগে, শনিবার, তৃণমূলের বুথ সভাপতি-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ২১ তারিখের সংঘর্ষের ঘটনায়, এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্য়া ৫৬। পুলিশের দাবি, এদের মধ্য়ে ৪২ জন ISF-এর কর্মী। ১৪ জন তৃণমূল কর্মী।

আরও পড়ুন- ৬ দিনের পুলিশি হেফাজতে নৌশাদ,চক্রান্তের অভিযোগ বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget