এক্সপ্লোর

Presidency University: ক্যাম্পাসেই রাত কাটাচ্ছেন পড়ুয়ারা, আটকে ডিন; হস্টেল খোলার দাবিতে আন্দোলন প্রেসিডেন্সিতে

Presidency University: বিশ্ববিদ্যালয় খুলেছে। অতএব হস্টেলও খুলতে হবে। বিক্ষোভের পারদ চড়ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্সিতেও (Presidency University)। হস্টেল (Hostel) খোলার দাবিতে লাগাতার আন্দোলন চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও (Presidency University) । ক্যাম্পাসে রাত কাটাচ্ছেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভে আটকে আছেন ডিন। পড়ুয়াদের দাবি, সরকারের নির্দেশ সত্ত্বেও হস্টেল খুলছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দাবি একই। বিশ্ববিদ্যালয় খুলেছে। অতএব হস্টেলও খুলতে হবে। বিক্ষোভের পারদ চড়ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এক মাসের বেশি সময় হল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু প্রেসিডেন্সির (Presidency University) ছাত্রছাত্রীদের দুটি হস্টেলই এখনও বন্ধ। দ্রুত হস্টেল খোলার দাবিতে ক্যাম্পাসে রাত কাটাচ্ছেন আবাসিক পড়ুয়াদের একাংশ। প্রেসিডেন্সি ক্যাম্পাসেই (University Campus) ২৯ দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। ঘেরাও হয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের ডিন (Dean)। 

ডিনের ঘরের বাইরেই চলছে আন্দোলন। বিশ্বভারতীতে (Visva Bharati University) দুটি হস্টেল ইতিমধ্যেই খুলেছে। কিন্তু প্রেসিডেন্সিতে হস্টেল খোলার ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর পর্যন্ত মেলেনি বলে অভিযোগ করছেন পড়ুয়ারা। 

আরও পড়ুন: Visva Bharati : ১৬ দিনে আন্দোলন, অব্যাহত পড়ুয়া-বিক্ষোভ, বিশ্বভারতীতে ফের ঘেরাও রেজিস্ট্রার

বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের মধ্যেই পদত্যাগ করেছেন রেজিস্ট্রার। মুখ খুলেছেন উপাচার্য। কিন্তু প্রেসিডেন্সির উপাচার্য ও রেজিস্ট্রারকে এবিষয়ে জানতে ফোন ও এসএমএস করা হলেও, তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

রাজ্য সরকারের নির্দেশ আছে, কর্তৃপক্ষ মনে করলে হস্টেল খুলতে পারে। কিন্তু তারপরেও কেন খুলছে না হস্টেল? এই প্রশ্ন তুলে প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশের দাবি, দূরদূরান্ত থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা সঙ্কটে পড়ে গিয়েছেন। বাধ্য হয়ে ক্যাম্পাসে রাত্রিবাস করছেন কয়েকজন। সব মিলিয়ে শান্তিনিকেতন থেকে প্রেসিডেন্সি, হস্টেল খোলার দাবিতে পড়ুয়া বিক্ষোভে সরগরম ক্যাম্পাস। 

অন্যদিকে বিশ্বভারতীর (Visva Bharati) অশান্তি কাটছে না কিছুতেই। ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি। বিশ্বভারতীতে অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ। এরই মধ্য শুরু হয়েছে সিমেস্টার। বিক্ষোভের কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকলে অকৃতকার্য হিসেবে ধরা হবে, বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বভারতী। 

১৫ দিন পার হয়েছে পড়ুয়া বিক্ষোভের (Student Agitation)। বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক। গতকাল বিকেল চারটে বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে তাঁরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। মঙ্গলবার সকালেও ঘেরাও চলছে। মাঝরাতে পুলিশ, রেজিস্ট্রার ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান।  পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন। কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget