এক্সপ্লোর

D.EL.ED Question Controversy: ডি.এল.এডের চূড়ান্ত বর্ষের প্রশ্নপত্র ফাঁস ? তদন্ত কমিটি তৈরি পর্ষদের

Primary Teachers Council : নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি !

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মধ্যে কোমর বেঁধে আসরে নেমেও, D.EL.ED পরীক্ষা নির্বিঘ্নে করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Teachers Council)। গতকাল প্রথম দিনের পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের কিছু অংশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় চলে আসে বলে অভিযোগ। যা নিয়ে পর্ষদ তদন্ত কমিটি তৈরি করেছে।

এবার প্রশ্নফাঁস ?

নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি ! এরইমধ্যে এবার D.EL.ED’র প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ উঠল ! তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষকতার জন্য D.EL.ED থাকা বাধ্যতামূলক। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। আর সেখানেই, বজ্র আঁটুনির মধ্যেই, প্রথম দিনেই ফস্কা গেরোর অভিযোগ উঠল।

এদিন ১৬০টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ১২টায় একই সঙ্গে শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৬ হাজার। অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের কিছু অংশের প্রতিলিপি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই, সকাল পৌঁনে এগারোটা থেকেই প্রশ্নপত্রের প্রতিলিপির অংশ হোয়াটসঅ্যাপে ঘুরতে শুরু করে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শেষের পর দেখা যায়, প্রশ্নপত্রের যে অংশ ভাইরাল হয়েছে, তার সঙ্গে আসল প্রশ্নের হুবহু মিল রয়েছে। এরপরই শুরু হয় বিতর্ক। নানা মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি D.EL.ED’র চূড়ান্ত বর্ষের প্রশ্নপত্র ফাঁস হয়েছে ?

প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, সবাই প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছে এই যুক্তি ঠিক নয়। আমরা তদন্ত কমিটি গড়ছি। এটা ফাঁস নয়, ষড়যন্ত্র। পরীক্ষার সঙ্গে যুক্তরাই এই অনৈতিক কাজ করেছে সরকার ও বোর্ডকে ম্যালাইন করার জন্য।

নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই নানা অভিযোগে জর্জরিত প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর তারইমধ্যে এবার D.EL.ED’এর প্রশ্ন ফাঁসের অভিযোগ ! আরও একবার প্রশ্নের মুখে পর্ষদের ভূমিকা! প্রসঙ্গত, D.EL.ED কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে, মোট ২১ কোটি টাকা মানিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল! এই আবহেই এবার শিরোনামে ২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা! এদিকে ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। রাজ্যজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। অনেকেই প্রশ্ন তুলছেন, ডিএলএড’এর ৪৬ হাজারেই যদি এই অবস্থা হয়, তাহলে ৭ লক্ষে কী হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget