এক্সপ্লোর

Kolkata Rain : জলযন্ত্রণায় অভিনব কায়দায় রোজগার, সল্টলেকে আটকে পড়া গাড়ি ঠেলে পার করতে কড়কড়ে ৫০০ টাকা !

১০০-১৫০ মিটার পার করিয়ে দিতেই তারা নিচ্ছে ৫০০ টাকা ! এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্থানীয় যুবকদের অবশ্য দাবি, কেউ দিচ্ছে ৪০০ , কেউ ৫০০. যে যেমন দিচ্ছে, সেই টাকাই নিচ্ছেন তাঁরা। 

প্রকাশ সিনহা, কলকাতা : দীর্ধদিন ওয়ার্ক ফ্রম হোমের পর ধীরে ধীরে অফিসে হাজিরা বাড়ছে আইটি কোম্পানিগুলিতে। বেশ কয়েকমাস পর সল্টলেকের তথ্যপ্রযুক্তি হাব সেক্টর ফাইভ এখন অনেক বেশি ব্যস্ত। বাস-গাড়ি-শাটলের সংখ্যা বেড়েছে। বেড়েছে বাইক নিয়ে অফিস যাতায়াতও। এই পরিস্থিতিতেই রাতভর বৃষ্টিতে কার্যত মাথায় হাত পড়ল সেক্টর ফাইভের অফিস যাত্রীদের। রাতভর বৃষ্টির জেরে একেকটি রাস্তা যেন স্রোতস্বিনী নদী। জলের তোড়ও চমকে দেওয়ার মতো। 

হাঁটু-কোমর সমান জলে আটকাচ্ছে গাড়ি। বেশ কিছু গাড়ি হয়ে পড়ছে বিকল। হঠাত আটকে পড়া বা বিকল হওয়া গাড়িগুলিকে ঠেলে সরাতে এগিয়ে এসেছেন স্থানীয় কিছু যুবক। কথায় বলে কারও পৌষমাস , তো কারও সর্বনাশ। আটকে পড়া গাড়িকে ১০০-১৫০ মিটার পার করিয়ে দিতেই তারা নিচ্ছে ৫০০ টাকা ! এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্থানীয় যুবকদের অবশ্য দাবি, কেউ দিচ্ছে ৪০০ , কেউ ৫০০. যে যেমন দিচ্ছে, সেই টাকাই নিচ্ছেন তাঁরা। 

অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। ভেসেছে শহর ও শহরতলির একাংশ । আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এর জেরে কলকাতা শহরের উত্তর ও দক্ষিণ প্রায় বানভাসি। 

অন্যদিকে, টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় চক্ররেল পরিষেবা। রেললাইন ডুবে যাওয়ায় দমদম-বিবাদী বাগ রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, টিকিয়াপাড়া কারশেডের কাছে জল জমে যাওয়ায় হাওড়া স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সমস্যা হচ্ছে। 

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, গঙ্গার লকগেটগুলো খোলা রয়েছে। পাশাপাশি, শহরে ৭৬টা পাম্পিং স্টেশন লাগাতার কাজ করছে। অস্থায়ীভাবে সাড়ে চারশোর বেশি পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget