এক্সপ্লোর

Kolkata News: বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, দুর্ঘটনার কবলে একের পর এক অটো ! মর্মান্তিক পরিণতি

Garia Dhalai Bridge Road Accident: ঢালাই ব্রিজ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। দিনভর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। এদিন সকাল ৯টা নাগাদও একই ছবি দেখা যায়।

কলকাতা : বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী একটি অটো। দুর্ঘটনার কবলে পড়ে আরও ৩টি অটো । দুর্ঘটনায় অটো চালক-সহ ছয় জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ম্যাটাডোরের চালক পলাতক।

ঘটনা কী ?

ঢালাই ব্রিজ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। দিনভর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। এদিন সকাল ৯টা নাগাদও একই ছবি দেখা যায়। সেই সময় কামালগাজির দিক থেকে একটা ম্যাটাডোর গাড়ি আসছিল। বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে। এর জেরে আশপাশের জেরে থাকা ২-৩টি অটোও দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাটাডোরের ধাক্কায় অটোটি পুরো পাল্টি খেয়ে যায়। অটোয় থাকা যাত্রীরা আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ইতিমধ্যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু ও মহিলা-সহ ছয় জন দুর্ঘটনায় আহত হন। অন্য়ান্যদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসকার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘাতক গাড়ি-সহ চালক পলাতক।

এদিনই বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ যায় মায়ের। সাতসকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা।   

সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস বাইকে ধাক্কা মারা। বাইক ছিটকে পড়ায় মহিলাকে পিষে দেয় বাসের চাকা।  

এদিকে, ফের রাতের শহরে দুর্ঘটনা ঘটে। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget