এক্সপ্লোর

Behala Accident Update : একাধিক ড্রপগেট, জেব্রা ক্রসিং ধরে পথচারীদের রাস্তা পারাপার; দুর্ঘটনার পরের দিন বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি !

Accident News Update : যদিও পথচারীদের একাংশ বা স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অবশ্য কতদিন এই ব্যবস্থা থাকবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

অভিজিৎ সরকার ও হিন্দোল দে, কলকাতা : রাস্তায় থেকে থেকে কোথাও পড়ে রয়েছে কাঁচের টুকরো, পোড়া দাগ। দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তবে, পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরের দিন অনেকটাই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি। যে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা ঘটেছিল, আজ সেই রোডের ঘটনাস্থলে উপস্থিত থেকে পথচারীদের রাস্তা পারাপার, যান চলাচল ব্যবস্থার তদারকি করছেন ডায়মন্ড হারবারে ওসি(ট্রাফিক) অমলেন্দু চক্রবর্তী। 

রাস্তার প্রত্যেক জায়গায় পুলিশ-প্রহরা রয়েছে। রাস্তার পেরনোর জন্য যেসব জায়গা সেখানে একাধিক ড্রপগেট বসানো হয়েছে। পুলিশকর্মীরা কাজ করছেন। ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, যেখান সেখান থেকে রাস্তা পেরনো যাবে না। জেব্রা ক্রসিং ধরে যাতে পথচারীরা রাস্তা পেরোন তা নিশ্চিত করছে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াচ্ছেন যাত্রীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, 'আগে থাকত না, আজ সত্যিই বেশি পুলিশ রয়েছে। খুবজোর একটা দেখা যেত আগে ! নয়তো দেখাই যেত না।'

এই এলাকার আশপাশে একাধিক স্কুল আছে। যেখানে পড়ুয়াদের নিয়ে সকালের দিকে যাতায়াত করেন অভিভাবকরা। ব্যস্ততম একটা রাস্তা, যেখানে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই থাকে। এক অভিভাবক বলেন, 'আমার সন্তানও ক্লাস টুয়ে পড়ে। একটু তো ভয় ভয় লাগে। এরকম তো আগে কখনো দেখিনি।' স্থানীয় বাসিন্দাদের বরাবরের অভিযোগ, এখানে রাস্তা পারাপারের নিয়ম ঠিকমতো মানা হয় না। তাই দুর্ঘটনার পর তার রোষ গিয়ে পড়ে পুলিশের উপর।

কিন্তু, দুর্ঘটনার পর আজ পুলিশের ব্যাপক নজরদারি-পাহারা রয়েছে। বেড়েছে পুলিশি তৎপরতাও। ডায়মন্ড হারবার ওসি ( ট্রাফিক) অমলেন্দু চক্রবর্তী জানান, 'পাঁচটা ড্রপগেট আনা হয়েছে। তারমধ্যে দুটো বসানো হয়েছে। আর তিনটে আজই বসিয়ে দেওয়া হবে। যথেষ্ট বাহিনী রাখা হয়েছে। মানুষকে কাউন্সেলিং করা হচ্ছে। স্থায়ীভাবে ড্রপগেট বসানো থাকবে।' যদিও পথচারীদের একাংশ বা স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অবশ্য কতদিন এই ব্যবস্থা থাকবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গতকাল কী ঘটে ?

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথেই শেষ হয়ে গেল সারাজীবনের পথচলা। বেপরোয়া লরি কেড়ে নিল সাত বছরের একরত্তির প্রাণ! আর শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেহালার চৌরাস্তা। ঘড়িতে তখন সকাল সাড়ে ৬টা। বাবার সঙ্গে পরীক্ষা দিতে আসছিল, বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকার। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অটো থেকে নেমে, সিগনাল দেখেই রাস্তা পেরোচ্ছিল বাবা-ছেলে। হঠাৎ, বেপরোয়া গতিতে আসা এই লরি তাদের ধাক্কা দিয়ে সৌরনীলের মাথা ও তার বাবার পায়ের উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ বছরের একরত্তির। 

সেরা শিরোনাম

Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget