এক্সপ্লোর

Kolkata News: ফের কলকাতার রাস্তায় ধস, গর্তে পড়ল চাতাল-দু'পাশে ব্যারিকেড ; বিপজ্জনক যাতায়াত

Landslide in Kolkata Road: রডন স্ট্রিটে ধস নামা অংশে লোহার একটি চাতাল পেতে, দুই দিকে দু'টি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তার দুই দিকে দিয়েই গাড়ি যাতায়াত করছে।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : ফের কলকাতার রাস্তায় ধস। রডন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে নামল ধস। ধসের জেরে রাস্তার সেই অংশে গভীর গর্ত তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, দিন দশেক আগে ওই রাস্তায় ধস নামলেও, এখনও মেরামতির কাজ শুরু হয়নি। এদিকে গর্তের অংশে লোহার পাত চাপা দিয়ে রাখা হয় দিনের বেলায়। এই অবস্থাতেই ওই রাস্তায় যান চলাচল করে। 

ঘটনার বিবরণ

রডন স্ট্রিটে ধস নামা অংশে লোহার একটি চাতাল পেতে, দুই দিকে দু'টি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তার দুই দিকে দিয়েই গাড়ি যাতায়াত করছে। এলাকাবাসী জানিয়েছেন, ৭-১০ দিন আগে ধস নামে। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। নিকাশি ব্যবস্থার জটিলতায় আটকে ছিল। অনুমতি পাওয়া যাচ্ছিল না। পুলিশের পক্ষ থেকেও অনুমতি পাওয়া যাচ্ছিল না। সামনেই দু'টি বেসরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলির অনুমতি লাগবে। যেহেতু এদিকে গাড়ি যাতায়াত করে, তাই পুলিশ অনুমতি দিতে চায়নি। তবে, এখন অনুমতি পাওয়া গেছে। যত দ্রুত সম্ভব তাঁরা কাজ শুরু করবেন।  

স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, "১০ দিন হল। দিনের বেলায় শিটটা চাপানো হয়। রাতে ব্যারিকেড লাগানো হয়। পুলিশকে বললাম। পুলিশ বলল, দেখছি।" 

যদিও ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য বলছেন, "মঙ্গলবার রাতে হয়েছে। আজ শুক্রবার। ওই রাস্তাটি রক্ষণাবেক্ষণ করে ড্রেনেজ বিভাগ। যার এক্সিকিউটিভ উৎপলেন্দু চক্রবর্তী। বুধবার সকালে আমরা খবর দিই। ড্রেনেজ এসে ওটা ঘিরে রেখেছে। আমরা অনুমতি পাইনি কারণ, সাপ্তাহিক কাজের দিন, সেখানে স্কুল রয়েছে। পুলিশি অনুমতি পাচ্ছিলাম না। আজ আমরা অনুমতি পেয়ে গেছি। আজ রাতে কাজ হবে। ওই জোনটা ইস্ট্র ট্র্যাফিক গার্ডের অধীনে। ১০ দিন নয়, তিনদিন হয়েছে।"

২০২৩ সালের অক্টোবর মাসে বেহালার (Behala) ঠাকুরপুকুর বাজারের (Thakurpukur Market) কাছে ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) রাস্তায় ধস নামে। সকাল ৮টা নাগাদ আচমকা ধস নামে। ধস নেমে রাস্তার ধারের সিইএসসির (CESC) বক্স হেলে পড়ে। ধসে অনেকখানি বসে যায় রাস্তা। বিশালাকারের গর্ত তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur PS) পুলিশ ও পুরকর্মীরা। সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তার অংশ বোজানোর চেষ্টা করা হয় প্রাথমিকভাবে। ঠাকুরপুকুর বাজারের কাছে বহুদিন ধরে ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলছিল। তার জেরেই ধস বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ধসের জেরে জলের পাইপলাইন (Water Pipeline) ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ঠাকুরপুকুর এবং সংলগ্ন এলাকায় জলের পরিষেবা ব্যাহত হয়। শুধু তা-ই নয়, গোটা এলাকায় বিদ্যুৎ (Electric) সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ জল ও বিদ্যুতের অভাবে চরম সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Jadavpur University News:
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget