এক্সপ্লোর

Kolkata Rooftop Restaurant: রুফটপ রেস্তোরাঁ নিয়ে শুরু পদক্ষেপ, রাজ্যকে SOP জারির পরামর্শ কলকাতা পুরসভার

Burrabazar Fire: বড়বাজারের অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর, বড়সড় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। তারপর রুফটপ রেস্তোরাঁ নিয়ে শুরু হয়েছে পদক্ষেপ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বড়বাজারের অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্য়ুর পর থেকে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। রুফটপ রেস্তোরাঁ (Kolkata Rooftop Restaurant) ভাঙা নিয়ে আদালতে মামলা চলাকালিনই একদিকে কলকাতা জুড়ে চলছে দমকল দফতরের অডিট। অন্যদিকে, এবার, রুফটপ রেস্তোরাঁ নিয়ে রাজ্য সরকারের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার পরামর্শ দিল কলকাতা পুরসভা। 

বড়বাজারের অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর, বড়সড় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর, সামনে এসেছে নিয়মভঙ্গের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগের দীর্ঘ তালিকার মধ্যে রয়েছে বেআইনিভাবে পানশালা তৈরি থেকে ২০২২-এর পর NOC রিনিউ না করা। চারতলা অবধি নির্মাণের অনুমতি থাকলেও, অবৈধভাবে ছ'তলা অবধি নির্মাণ। যথাযথ অনুমতি ছাড়া হোটেলের এক একটা ঘর ভেঙে একাধিক ঘর তৈরি, অকেজো অগ্নিনির্বাপন ব্য়বস্থা, আপৎকালীন পরিস্থিতিতে বেরনোর মতো বিকল্প রাস্তা না থাকা। 

এই ঘটনার পর রুফটপ রেস্তোরাঁ নিয়ে শুরু হয়েছে পদক্ষেপ। একদিকে রুফটপ রেস্তোরাঁ ভাঙার নির্দেশিকা নিয়ে আদালতে চলছে মামলা। অন্যদিকে, কলকাতাজুড়ে জায়গায় জায়গায় চলছে দমকল দফতরের তরফে অডিট। এই আবহে রুফটপ রেস্তোরাঁ নিয়ে রাজ্য সরকারের কাছে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' বা 'এসওপি' জারি করার পরামর্শ দিল কলকাতা পুরসভা। পুরসভার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "হ্যাঁ রাজ্য সরকার জারি করবে, আমরা আমাদের মতো পাঠিয়েছি তার ভিত্তিতে জারি করতে পারে।''

কিছুদিন আগেই রুফটপ তৈরি নিয়ে একটি মেমোরেন্ডামও জারি করেছিল পুর ও নগরোন্নয়ন দফতর। সেখানে উল্লেখ করা হয়,

১. বিল্ডিং বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সতর্কতামূলক ব্যবস্থা থাকতে হবে।
২. কেএমসি বিল্ডিং বিধি নং ১১৭(৪) অনুযায়ী, যে কোনও বিল্ডিংয়ের ছাদ সাধারণের জন্য ছাড়া থাকবে।
৩. করিডর, সিঁড়ি, লবি, লিফটের মতো জায়গায় উপযুক্ত আলোর ব্যবস্থা রাখতে হবে,
সেখানে থাকতে হবে অ্যালার্ম ডিভাইসও।
প্রয়োজনে এসব জায়গা যাতে 'ফায়ার এস্কেপ রুট' হিসেবে ব্যবহার করা যেতে পারে, তারও ব্যবস্থা করতে হবে।
৪. সিঁড়ি বা ছাদের কোনও জায়গায় জিনিসপত্র স্তূপ করে
রাখা যাবে না।
৫. বেসমেন্টে রাখা যাবে না কোনও প্রকার দাহ্য পদার্থ।

পুর নগরোন্নয়ন দফতরের মেমোরেন্ডামের পর এবার সরকারকে এসওপি জারির পরামর্শ পুরসভার। সব মিলিয়ে, এবার একা না চলে, দমকল, পুর নগরোন্নয়ন দফতর ও রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে রুফটপ অভিযানে নামতে চাইছে কলকাতা পুরসভা। দমকলের সার্ভে রিপোর্ট, পুরসভার এসওপি পরামর্শের পর এবার কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, সেইদিকেই নজর।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget