এক্সপ্লোর

Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়

২০২৪  সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণা বলছে, ভারতীয়দের ৫৬ শতাংশ শারীরিক অসুস্থতার মূলে রয়েছে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস।

সৌভিক মজুমদার, কলকাতা : দিকে দিকে পচা মাংস উদ্ধার। মেয়াদউত্তীর্ণ পনির। বাসি মাছ। ছত্রাক পড়া খাবার। বিষাক্ত রং মেশানো মিষ্টি । এতে যদি ভয়াবহ স্বাস্থ্যহানি হয়, তাহলে কি সাধারণ মানুষের চুপচাপ মেনে নেওয়া ছাড়া গতি নেই ?  নেই কি আইনি উপায়ে ক্ষতিপূরণ জোগাড়ের সুযোগ? কী বলছে আইন?
 
আইনজীবী আশিস চৌধুরী জানাচ্ছেন, ২০০৬ এ  যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যদি দেখা যায় যে  ভেজাল কোনো খাবার বা কোনো পচা খাবার যদি কোনো জায়গায় কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকা অবধি জরিমানা পেতে পারেন । সেই সঙ্গে ওই অপরাধে ছয় মাস কারাদণ্ডেরও ব্যবস্থা আছে । এছাড়াও আইনে আরেকটি পথ আছে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট- অনুসারে, যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে , তারা সরাসরি সেন্ট্রাল কনজিউমার হেল্পলাইন-এ অভিযোগ জানাতে পারেন ।

আইনজীবী অরিন্দম দাস জানালেন, ' আমরা জানি নর্মাল এফআইআর করা যেতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, কেস করা যেতে পারে । ভারতে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি , যদি কেউ ফুড পয়জনিংয়ে মারা যায় তাহলে অপরাধীর সাত বছর অথবা যাবজ্জীবন কারাবাস হতে পারে। এছাড়াও যদি বড়রকমের ক্ষতিগ্রস্ত হন কেউ, তাহলে ছয় বছরের জেল হতে পারে। এছাড়া, কাউকে খারাপ হয়ে যাওয়া খাবার খাওয়ালে যদি তাঁর মৃত্যু হয়, তাহলে জরিমানা হতে পারে দশ লক্ষ টাকা। গুরুতর  অসুস্থ হয়ে পড়লে, তার জন্য অপরাধীর ছয় লক্ষ টাকা জরিমানা হতে পারে। ছোটখাটো অসুস্থতা বা ক্ষতি হলে, তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ।

পেটে যাচ্ছে বিষাক্ত খাবার । অজান্তেই শরীরে বাসা বাঁধছে না তো রোগ ব্যাধি? এই আশঙ্কা থেকেই যায়। এই অভিযানে যে বিষাক্ত এলিমেন্টগুলোর নাম পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে ডাক্তারবাবুদের মতামত খুব স্পষ্ট। চিকিৎসকদের মতে, এসব জিনিস পেটে গেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ভারতে ইদানিং ক্যান্সারের প্রকোপ অত্যন্ত উদ্বেগজনকভাবে বাড়ছে, বেড়েই চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সরকারি তথ্য বলছে, ২০২১ সালে, ভারতে ক্যান্সার-আক্রান্তের সংখ্যা ছিল প্রায় চোদ্দ লক্ষ। ২০২৫ এ, সেটা লাফিয়ে বেড়েছে দশ শতাংশ। পেটের ক্যান্সার তো প্রায় মহামারীর চেহারা নিচ্ছে । ২০২৪  সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণা বলছে, ভারতীয়দের ৫৬ শতাংশ শারীরিক অসুস্থতার মূলে রয়েছে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert: ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Advertisement

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget