এক্সপ্লোর

Kolkata Road Accident: রাতের শহরে ফের বেপরোয়া গতি, ডিভাইডার ভেঙে ধাক্কা অন্য গাড়িকে, স্টিয়ারিংয়ে আরাবুলের ছেলে!

Arabul Islam's Son: মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে।

কলকাতা: রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি। মেট্রোপলিটনের কাছে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকল গাড়ি। ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সোয়া দশটা নাগাদ বেপরোয়াভাবে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে দাবি, গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছোলেন আরাবুল ইসলাম।  

দুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন আরাবুল। 'তাজা নেতা' হিসাবে যিনি রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন। ধর্ষণে অভিযুক্ত ভাঙড়ের তৃণমূল নেতাকে বাঁচাতে পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন শাসকদলের আরাবুল ইসলাম এবং কাইজ়ার আহমেদ জুটি, মঙ্গলবার এই অভিযোগ করেছিল বিজেপি। যদিও কাইজ়ারের পাল্টা দাবি, তাঁরা ন্যায়বিচারের জন্য থানায় গিয়েছিলেন। কারণ, অভিযুক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করানোর নেপথ্যে তৃণমূলের অন্য গোষ্ঠীর হাত রয়েছে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছিল রাজ্য রাজনীতি। তারই মাঝে এবার বিতর্কে জড়ালেন আরাবুলের ছেলে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। স্থানীয় সূত্রে খবর, আরাবুল ইসলামের ছেলে যে গাড়িটিতে ছিলেন, সেটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে, গার্ডরেল টপকে অপর দিকে চলে আসে। সেই সময় উল্টোদিক থেকে একটি ছোট চারচাকার গাড়ি আসছিল এবং সেই গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুটি গাড়িরই সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। চিংড়িঘাটার দিক থেকে সায়েন্সসিটির দিকে আসা গাড়ির চালক জানাচ্ছেন, উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি বেশি ছিল।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সংঘর্ষের অভিঘাত যথেষ্ট বেশি ছিল বলেই অনুমান করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে রাতের কলকাতায় ফের এমন পথ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেই আতঙ্কিত পথচলতি মানুষজন।

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget