এক্সপ্লোর

Kolkata: রাস্তায় জীবন্ত পুড়ে মৃত্যু বাইক আরোহীর, ধুন্ধুমার সল্টলেকের নিউ ব্রিজ এলাকা; ইটবৃষ্টি

Kolkata Accident: ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কলকাতা: সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু হল এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে খবর, সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আচমকাই। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয় গাড়িটি। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। সেই সময় গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। জানা গিয়েছ মৃতের নাম সৌমেন মণ্ডল। তিনি বাসন্তীর বাসিন্দা। সেই ব্যক্তি ফুড ডেলিভারি বয়ের কাজ করতেন।

এদিকে, ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ট্রাফিক না সামলে ফাইন নিতে ব্যস্ত থাকে, দাবি স্থানীয়দের। এছাড়াও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এলাকার মানুষের অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এখানে দুর্ঘটনা হওয়ার পরে পুলিশ ভিডিও বানাচ্ছিল। সাধারণ মানুষ আমরাই ছুটে এসেছি, আমরাই এসে গাড়িতে থাকা বাকিদের বাঁচালাম। কিন্তু বাইক আরোহীকে আর বাঁচানো সম্ভব হয়নি।''

স্থানীয় এক বাসিন্দার বক্তব্য় অনুযায়ী, ''স্যুইগি ডেলিভারি ছেলেটি বাইক নিয়ে রেলিংয়ের ধারে দাড়িয়ে ছিল। পেছন দিক থেকে একটি চারচাকা দিয়ে আসে গাড়িটি। ড্রাইভার মদ্যপ ছিল বলেই মনে হচ্ছেন। বাইকের ছেলেটি ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে উল্টে রেলিংয়ের উল্টোদিকে গিয়ে ঝুলে যায়। গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন লেগে গিয়েছিল। বাইক আরোহীকে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে ঝলসে যায় ছেলেটি। আমরা তড়িঘড়ি চারচাকায় থাকা বাকিদের বের করে নিয়ে আসি। একটি বাচ্চাও ছিল।''

ঘটনার পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ইটবৃষ্টি শুরু হয়। পুলিশের কর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় ট্রাফিক গার্ড ঠিকভাবে কাজ করেন না। বারাসাত, এয়ারপোর্টের গাড়িগুলো প্রতি মুহূর্তে সেই রাস্তা দিয়ে ছুটে চলে। ফলে রাস্তা জ্যাম থাকে বেশিরভাগ সময়ই। সাধারণ মানুষ সাইকেল নিয়ে যেতে পারেন না। ট্রাফিকের পুলিশ ছবি তুলতেই ব্যস্ত থাকেন।''

কলকাতার জনবহুল রাস্তায় সন্ধের মুখে অফিস ফেরত প্রচুর মানুষের ভিড় থাকে। এমন সময় উত্তাল সল্টলেক। পুলিশের দায়িত্ব নিয়ে ক্ষোভের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest
Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget