এক্সপ্লোর

Taratala Collapse: 'গোডাউন কাঁপছিল, ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ভয় করছে! কিন্তু...', ভয়াবহ অভিজ্ঞতা তারাতলায় আক্রান্ত এক শ্রমিকের

Taratala News Update: যে সময়ে ওই অভিশপ্ত গোডাউনের চাল ভেঙে পড়ে চাপা পড়ে যান শ্রমিকেরা, সেই সময়ে ভিতরে ছিলেন তিনিও

কলকাতা: 'ভেঙে পড়ার আগে কাঁপছিল নির্মীয়মাণ গোডাউন! কাজ করতে ভয় করছে, ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম! বলার পরও আমাদের কথায় গুরুত্ব দেয়নি ইঞ্জিনিয়ার!', বিস্ফোরক অভিযোগ তারাতলার গোডাউনের চাল ভেঙে পড়ে আটকে পড়া এক শ্রমিকের! যে সময়ে ওই অভিশপ্ত গোডাউনের চাল ভেঙে পড়ে চাপা পড়ে যান শ্রমিকেরা, সেই সময়ে ভিতরে ছিলেন তিনিও। সব শুদ্ধ গোডাউনের ছাদ ভেঙে পড়ার পরে, চাপা পড়ে যান তিনিও। সেখানেই আটকে ছিলেন ঘণ্টা ৪! ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শোনালেন, তারাতলা বিপর্যয়ে আহত বাসন্তির মুস্তাকিন গায়েন!

চাপা পড়ে ৪ ঘণ্টা! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক শ্রমিক!

এদিন এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আহত বাসন্তির মুস্তাকিন গায়েন বলছেন, 'কাজের শুরুতে আমরা ৪ জন গিয়েছিলাম ৯ তারিখে। কাজ চলছিল দুর্ঘটনার দিন, হঠাৎ ছাদ থেকে সবশুদ্ধ ভেঙে পড়ে গেল। কিছু বলার সুযোগ ও পেলাম না। লোহার স্ট্রাকচার করা ছিল, তার ওপরেই ঢালাইয়ের কাজ চলছিল। কাজ করতে করতেই বুঝতে পারছিলাম, বিল্ডিং কাঁপছে। আমরা গিয়ে ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ২ দিক থেকে সাপোর্ট না দিলে, কাজ করতে অসুবিধা হচ্ছে। বিল্ডিং নড়ছে, কাজ করতে ভয় লাগছে!' মুস্তাকিন বিস্ফোরক অভিযোগ করেন যে, ভেঙে পড়ার আগেই নাকি কাঁপছিল ওই নির্মীয়মাণ গোডাউন! কাজ করতে ভয় করছে, এই কথা ইঞ্জিনিয়ারকে জানিয়েওছিলেন শ্রমিকেরা। কিন্তু সেই সময়েও নাকি একেবারেই বিষয়টায় আমল দেননি ইঞ্জিনিয়াররা!

তিনি আরও বলেন, 'ওইভাবেই কাজ চলছিল, কিন্তু কাজে ভুল হচ্ছিল বুঝতে পারছিলাম। নিচে থেকে ঢালাই করলে কিছু হত না। কিছু মাথা থেকে ঢালাই করা হচ্ছিল, মাথা ভারি হয়ে গিয়েছিল বলেই সব নিয়ে ভেঙে পড়ে গেল। যা হয়েছে, ইঞ্জিনিয়াররাই সব জানে ভাল। ওরা অনেক কাজ করে, আমরা তো কথামতো কাজ করি। আমরা আর কি করে জানব? ওই সময় ওখানে ৫০-৬০ জন কাজ করছিলাম। ওপরে নিচে করে অল্প অল্প করে লোক ভাগ হয়ে ছিলাম আমরা, কাজ করছিলাম। নিচে ঢালাইয়ের লোক ছিল, আমরা ছিলাম, রড বাঁধার লোক ছিল। আমরা ভিতরে চাপা পড়ে গিয়েছিলাম। সাড়ে ৩ ঘণ্টা, চার ঘণ্টা পরে বের করেছে আমাদের। ভিতর থেকে চিৎকার করছিলাম, কেউ শুনতে পায়নি। এরপরে অল্প অল্প করে লোহার বিম কেটে, আমাদের বের করা হয়। ওখান থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ৩ দিন পরে বাড়িতে এলাম।'

আরও পড়ুন: Weather Update: কোথাও নেমেছে ধস, ভেঙেছে বেইলি ব্রিজ, কোথাও বিপজ্জনকভাবে বাড়ছে নদীর জলস্তর! বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget