এক্সপ্লোর

Kolkata News: মালবাজার বিপর্যয়ের পরও ফেরেনি হুঁশ, বান আসার সময় সেলফি তোলার হিড়িক, নিমতলা ঘাটে ভেসে গেলেন তিন যুবক

Nimtala Ghat: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকরা সকলেই বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা।

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মালবাজার বিপর্যয়ের (Jalpaiguri Flash Flood) পরও ফেরেনি হুঁশ। এ বার নিমতলা গঙ্গার ঘাটে (Nimtala Ghat) তলিয়ে গেলেন পাঁচ যুবক (River Ganga)। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি বাকি তিনজনের। বানের জলে তাঁরা ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হচ্ছে তল্লাশি অভিযান। বার বার সতর্ক করা সত্ত্বেও তাঁরা কথা শোনেননি। সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। তাতেই বিপত্তি ঘটে বলে অভিযোগ (Kolkata News)।

দেহ সৎকার করতে এসে বানের জলে ভেসে গেলেন যুবকেরা

সোমবার রাতে নিমতলার ঘাটে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ সৎকার করতে এসেছিলেন ওই পাঁচ যুবক। সেই সময় গঙ্গার ঘাটের সিঁড়িতে সেলফি তুলতে গিয়েই বিপত্তি বাধে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয়দের তৎপরতায় দু’জনকে উদ্ধার গিয়েছে। তার পর সকাল হয়ে গেলেও, বাকি তিনজনের হদিশ মেলেনি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকরা সকলেই বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা। নিমতলা শ্মশানে কাঠের চুল্লীতে সৎকার চলছিল। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা বেজে ২৩ মিনিট নাগাদ গঙ্গায় বান আসে। সেই সময় ঘাটে বসে গল্প করছিলেন ওই পাঁচ যুবক। সেই সময় নদীতে বান আসে। জলের তোড়ে ভেসে যান তাঁরা। 

আরও পড়ুন: Sujan Chakraborty : 'অনেক দেরি হয়ে গেল, অনেক তথ্য হাপিস করেছেন' মানিক গ্রেফতারিতে আক্রমণ সুজনের

এই ঘটনায় উত্তর বন্দর থানার তরফে যদিও দাবি করা হয়েছে যে, বামন আসার আগে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল। কিন্তু সেফি তুলতে ব্যস্ত ছিলেন ওই যুবকরা। তাতেই বিপত্তি ঘটে। জলের তোড়ে ভেসে যান সকলে। বানের সময় গঙ্গার জলস্তর প্রায় কয়েক ফুট বেড়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই নিমতলা ঘাটে পৌঁছয় উত্তর বন্দর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগের একটি দল। সেখানে দীর্ঘ ক্ষণ তল্লাশি চালানো হয় রাতেই। সকালে ফের উদ্ধারকার্য চালানোর প্রস্তুতি চলছে। গঙ্গায় ডুবুরি নামিয়ে ওই তিনজনের খোঁজে শুরু হতে চলেছে তল্লাশি অভিযান।

এর আগে, দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে বিপত্তি বাধে জলপাইগুড়ির মাল নদীতে। হড়পা বানের তোড়ে ভেসে গিয়ে তলিয়ে যান বেশ কয়েক জন। কমপক্ষে আট জনের মৃত্যু হয় সেই ঘটনায়। আচমকা হড়পা বানের জেরেই বিপত্তি ঘটে।

বার বার সতর্ক করা সত্ত্বেও বিপদ উপেক্ষা!

মালবাজারের ঘটনায় নদীর পাড়ে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। সেই নিয়ে মাইকিং করে প্রশাসনের তরফে সতর্কতা অভিযানও চালানো হয় বলে জানা যায়। তার পরও ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। যদিও এর জন্য প্রশাসনকেই দায়ী করেছেন বিরোধীরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget