এক্সপ্লোর

Kolkata Traffic: কলকাতায় ২ দিনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন রাস্তা দিয়ে যেতে পারবেন না আপনি?

PM Modi in Kolkata: কলকাতা পুলিশের কমিশনারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০ জুন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

কলকাতা: কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর এই সফরের কারণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে আজ, অর্থাৎ ২০ জুন ও আগামিকাল অর্থাৎ, ২১ জুন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: "যারা আপনাদের লুঠ করেছে, আজ তারা নিজেরাই এসে লুঠ করা টাকা ফেরত দিচ্ছে", মোদির মুখে বিকাশের কথা

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০ জুন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এলপিজি সিলিন্ডারের গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধের গাড়িকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

এই সময়ে ১১ ফরলঙ গেট, খিদিরপুর রোড, জওহারলাল নেহেরু আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি স্ট্যাচু, রেড রোড এবং লোক ভবন দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। এছাড়াও ২০ জুন বিকেল ৫টা থেকে ২১ জুন দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবাদী বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তার দু'দিকই সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে: নরেন্দ্র মোদি

একই সঙ্গে ২০ জুন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত লোক ভবনের আশপাশে সমস্ত ভারী পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। ২১ জুন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্তও নির্দিষ্ট এলাকায় পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা থাকবে অথবা নরেন্দ্র মোদির এই সফর শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কর্মসূচি অনুযায়ী প্রয়োজন হলে শহরের বিভিন্ন প্রধান রাস্তা ও সংযোগকারী রাস্তা থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। যানজট এড়াতে ওই সময়ে সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই বিশেষ ট্রাফিক নির্দেশিকা ওই দিনের স্বাভাবিক ট্রাফিক নিয়মের পাশাপাশি কার্যকর থাকবে। ফলে যে কোনও সময় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যেতে চাইলে আগে ট্রাফিক সংক্রান্ত আপডেট দেখে নিয়ে তারপর বেরোনোর কথা বলা হয়েছে ওই ট্রাফিক নির্দেশিকায়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget