সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২০২৩ এ উষ্ণ বড়দিন কাটাল বাংলা ( West Bengal Weather )। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। মঙ্গলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ( Minimum temperature in Kolkata) ১৭.১, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঢুকছে পূবালী হাওয়া। সকাল সন্ধে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভোরের দিকে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে । পূবালী হাওয়ার দাপটে কমেছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও  বৃষ্টির সম্ভাবনা নেই বললেও চলে।

উত্তরবঙ্গে তুষারপাত?

উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। 

কলকাতার আবহাওয়া

কলকাতায় সকালে হালকা কুয়াশা দিয়ে শুরু হয়েছে দিন । পরে মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন ? 

সূত্র : mausam.imd.gov.in


Date: 2023-12-26
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol27.5 (25/12)315.648362 (25/12)NIL
ASHOKNAGAR----14.2------NIL
Baharampur25.0 (25/12)-116.238873 (25/12)NIL
Bankura26.6 (25/12)113.928268 (25/12)NIL
Bishnupur26.6 (25/12)113.928268 (25/12)NIL
Burdwan27.0 (25/12)114.217580 (25/12)NIL
Coochbehar28.5 (25/12)312.127273 (25/12)NIL
Darjeeling16.0 (25/12)36.849282 (25/12)NIL
Diamond Harbour26.5 (25/12)117.039477 (25/12)NIL
Digha28.1 (25/12)215.629074 (25/12)NIL
Jalpaiguri30.8 (25/12)514.539267 (25/12)NIL
Kalimpong16.5 (25/12)011.647561 (25/12)NIL
Kolkata-Alipur25.6 (25/12)017.138175 (25/12)NIL
Kolkata-Dum Dum25.9 (25/12)016.238171 (25/12)NIL
Kolkata-Howrah25.5 (25/12)0NA--8772 (25/12)NIL
Kolkata-Salt Lake26.8 (25/12)--17.0--7769 (25/12)NIL
Krishnanagar24.6 (25/12)-111.8-17362 (25/12)NIL
Malda26.4 (25/12)218.247372 (25/12)NIL
Maya Bandar30.2 (25/12)126.437470 (25/12)NIL
Midnapore27.1 (25/12)215.628863 (25/12)NIL
MURSHIDABAD----14.4--80--NIL
Nancowrie29.0 (25/12)-123.9-19789 (25/12)105
Port Blair30.6 (25/12)127.246670 (25/12)TRACE
PURULIA26.3 (25/12)312.108966 (25/12)NIL
RAMSHAI28.6 (25/12)--14.1--8382 (25/12)NIL
RATUA----13.9--94--NIL
SANTINIKETAN BOLPUR25.3 (25/12)--14.8--9485 (25/12)NIL
Siliguri30.2 (25/12)--12.0--7476 (25/12)NIL
Sriniketan26.0 (25/12)113.628471 (25/12)NIL
Sunderban27.0 (25/12)116.0-18475 (25/12)NIL

আরও পড়ুন : 

মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া