এক্সপ্লোর

West Bengal BJP: রোগীমৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি, কাঠগড়ায় BJP-র কৌস্তভ বাগচি, থামাতে গেলে বললেন, ‘আমাকে ছোঁয়ার যোগ্য নন’

Koustav Bagchi: ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ঘটনা।

ব্যারাকপুর: রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি। কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শাসানির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ব্যারাকপুর হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শাসানি দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনায় কৌস্তভের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে ডক্টর্স ফোরাম। কৌস্তভের গ্রেফতারি চেয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। (West Bengal BJP)

ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ঘটনা। সেখানে গতকাল ৬৫ বছর বয়সি এক রোগীর মৃত্য়ু হয়। রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে সকলকে শাসানোর, হুমকি দেওয়ার অভিযোগ কৌস্তভের বিরুদ্ধে। হাসপাতালে ঢুকে তিনি কার্যত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। (Koustav Bagchi)

হাসপাতাল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে এক RMO-কে শাসাতে শোনা যায় কৌস্তভকে। ওই RMO বলেন, "আমি অক্সিজেন খুলতে বলিনি স্যর।" পাল্টা কৌস্তভ বলেন, "তুমি RMO তো? তাহলে দায়িত্ব কার?" সামনে বসা এক চিকিৎসকের সঙ্গে কথা বলতে যান তরুণ RMO. কিন্তু তাঁকে বাধা দেন কৌস্তভ। বলেন, "অ্যাই, অ্যাই, তোমার দায়িত্ব তো! তোমার বাবা নয় ও। হেঁ-হেঁ-হেঁ কী? উনি কী করবেন? তুমি RMO, উনি না। RMO-টা কে?"

RMO-র উদ্দেশে ফের কৌস্তভ বলেন, "তুমি অক্সিজেন খুলতে না করেছিলে?" RMO বলেন, "আমি খোলার কথা বলিনি স্যর।" এতে কৌস্তভ বলে ওঠেন, "তুমি বলোনি? তাহলে কে বলেছিল অক্সিজেন খুনতে? সিসিটিভি ফুটেজ দেখতে চাই কে খুলেছে। আপনি খুলতে না বলার পরও যদি কেউ খুলে থাকে, তাহলে এটা পরিকল্পিত খুন। এটায় মামলা হবে। RMO না বলার পরও যদি কেউ খুলে থাকে, দেখান আমাদের। ডাক্তারবাবুরা বলছেন, তাঁরা বলেননি, RMO বলেননি, তাহলে নির্দেশ ছাড়া তে অক্সিজেন মাস্ক খুলল?"

সিসিটিভি ফুটেজ না দেখালে সারারাত হাসপাতাল ঘেরাও হবে, একজনকেও বেরোতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন কৌস্তভ। বলেন, "আমি বলছি, সিসিটিভি ফুটেজ না দেখালে আজ সারারাত ঘেরাও হবে। একটা লোককেও বেরোতে দেব না। কী পরিস্থিতি হবে দেখতে পাবেন। আর আরএমও, ন্যাকামি মারা!" কৌস্তভের পাশ থেকে একজন বলে ওঠেন, "লাইসেন্স ক্যানসেল করে দেব।" 

তিনি না বলার পরও যদি কেউ অক্সিজেন মাস্ক খুলে থাকেন, তাহলে RMO কেন অভিযোগ জানাননি, প্রশ্ন তোলেন কৌস্তভ। সেই সময় হাসপাতালের তরফে বয়স্ক একজন এগিয়ে আসেন তাঁকে শান্ত করতে। কিন্তু তাতে আরও সুর চড়িয়ে কৌস্তভ বলেন, "একদম তেলাতে আসবেননা। আমি ভদ্রভাবে বলছি। গায়ে হাত দেবেন না। আমাকে ছোঁয়ার যোগ্য নন আপনি। আপনার সঙ্গে বন্ধ ঘরে কথা বলার জন্য আসিনি আমি। ডাক্তারবাবু, RMO-রা বলছেন, অক্সিজেন খুলতে বলেননি। তাহলে কে খুলেছে। সিসিটিভি ফুটেজ দেখতে চাই।"

কৌস্তভের শাসানির ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবিপি আনন্দে কৌস্তভ বলেন, "আমাদেরই এক কার্যকর্তার বাবা। ৬৫-৬৬ বছর বয়স। সন্ধেয় খবর নিলাম, ঠিক ছিলেন। হঠাৎ নারা গেলেন। অক্সিজেন মাস্ক খুলে ভুলে গিয়েছেন লাগাতে হবে। বাড়ির লোকের অভিযোগ, গাফিলতিতে নারা গিয়েছে। আমি গেলে RMO, টেকনিক্যাল স্টাফ, নার্স- এ বলছেন, আমি বলিনি, ও বলছেন, আমি বলিনি। RMO-কে বললাম, আপনার দায়িত্ব। আপনি না বললে কারও ক্ষমতা নেই মাস্ক খোলার। আমি না থাকলে গোটা হাসপাতাল ভাঙচুর হতো, ডাক্তাররা মার খেত। আমি কোনওটাই করতে দিইনি। আইনজীবী হিসেবে আমি আইনের গণ্ডিগুলি ভাল করে জানি যে, কতটা যাওয়া উচিত, কতটা নয়।" কৌস্তভের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন। কিন্তু কৌস্তভের বক্তব্য, "বাংলার ডাক্তার সংগঠনকে বলব, এসব না করে রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করুন।" 

কৌস্তভ জানিয়েছেন, তিনি চান বিষয়টি আদালতে যাক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেও প্রত্যাহার করে নিয়েছে রোগীর পরিবার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget