এক্সপ্লোর

Kultali Incident: ঘরের নীচে সুড়ঙ্গ! কুলতলিতে পুলিশি হামলার মাঝে জলপথে গা-ঢাকা ২ অভিযুক্ত?

South 24 Parganas: ঘরের মেঝেতে খোঁড়া সুড়ঙ্গের শুরুতেই রয়েছে একটি গেট। সেখান থেকে সুড়ঙ্গ এসে মিশেছে পাশের খালে।

হিন্দোল দে, সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: সোনা-প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। সেই অভিযুক্তের বাড়িতেই মাটির নীচে হদিশ মিলল সুড়ঙ্গের। যা ঘিরে এখন শোরগোল কুলতলিতে।

বাইরে থেকে সাদামাটা একতলা বাড়ি, ভিতরে আন্ডারগ্রাউন্ড টানেল। খাট সরাতেই, পাওয়া গেল সোজা নদীতে পৌঁছে যাওয়ার পথ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সোনা-প্রতারণার তদন্তে গিয়ে কার্যত চোখ কপালে ওঠার মতো অবস্থা হল পুলিশের। সূত্রের দাবি, অভিযুক্ত সাদ্দাম সর্দারের একতলা বাড়িতে, মাটির নীচেও ঘর রয়েছে। 

সেই ঘরের ভিতর থেকে আবার খাল পর্যন্ত সুড়ঙ্গ আছে। একতলা বাড়ির পিছন দিকে একটি বন্ধ ঘর রয়েছে। এই ঘরের মধ্য়েই হদিশ মিলেছে সুড়ঙ্গের। পুলিশ সূত্রে দাবি, এখান দিয়েই গা ঢাকা দিত সাদ্দাম। ঘরের মেঝেতে খোঁড়া সুড়ঙ্গের শুরুতেই রয়েছে একটি গেট। সেখান থেকে সুড়ঙ্গ এসে মিশেছে পাশের খালে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেখান থেকেই এদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মূল অভিযুক্ত। কিন্তু ধরা পড়ে যায়। এরপর পুলিশ যখন তাকে নিয়ে আসছিল, তখনই দাদাকে ছিনিয়ে নিয়ে পালায় ভাই!

কুলতলিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। উর্দিধারীকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠল। সোমবার এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।

পুলিশ সূত্রে দাবি পুরনো সোনা কম দামে বিক্রির নামে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সাদ্দাম সর্দার নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে। তাঁর বাড়ি কুলতলি থানার পয়তারহাট এলাকায়। যে বাড়ির বন্ধ ঘরের মধ্য়ে, সোমবার এই সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ।

এই সুড়ঙ্গ দিয়ে বেরিয়েই খাল হয়ে পালাত সাদ্দাম। সোমবার সকালে তাঁর বাড়িতে যায় পুলিশ। বারুইপুর পুলিশ জেলার SP জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গেলে তাঁর বাড়ির লোকজন ও গ্রামের বেশকয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করে। যারা নিজেরাও নকল সোনার কারবারের সঙ্গে জড়িত বলে অনুমান। প্রায় শতাধিক লোক পুলিশকে ঘিরে ধরে। এরপর পুলিশ যখন অভিযুক্তকে ধরে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক তখনই হামলা চালানো হয়। পুলিশের বক্তব্য়, অভিযুক্তের ভাই সাইরুল সর্দার এক পুলিশ অফিসারের গায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, দাদাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজনকে ধাওয়া করে পুলিশ। দুই অভিযুক্ত পুলিশকে লক্ষ্য় করে গুলি চালিয়ে পালিয়ে যায়!কারও গায়ে গুলি না লাগলেও, গ্রামবাসীদের একাংশের মারধরে ২জন সাব ইনস্পেক্টর এবং একজন ASI জখম হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এই ঘটনায় দুই ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত ও তার ভাই পলাতক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শরীরের এখানে তিল রয়েছে? জীবনে যে কোনও বিপদ এড়াতে পারবেন আপনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget