এক্সপ্লোর

Kunal-Sandipan Meeting : পুরভোটের আগে কুণাল ঘোষ ও সন্দীপন সাহার দীর্ঘ কথা, কী জানালেন উভয় শিবিরের নেতা ?

West Bengal Politics : যদিও বিজয়ার পর এটা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন দুই বিধায়ক।

কলকাতা : পুরভোটের আগে কুণাল ঘোষ ও সন্দীপন সাহার মধ্যে দীর্ঘ কথাবার্তা হল। বিধানসভায় প্রায় আধ ঘণ্টা কথোপকথন চলে উভয়ের মধ্যে। যদিও বিজয়ার পর এটা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন দুই বিধায়ক। Kunal Ghosh

সামনেই পুরভোট। ঠিক তার আগে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সন্দীপন সাহা ও মমতা তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের একান্তে আলাপচারিতা নিয়ে নতুন জল্পনা তৈরি হল।

একসময় সতীর্থ। তবে আজ দু'জন দুই তৃণমূলে। একজন বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই, বিদ্রোহ ঘোষণা করে আলাদা শিবির তৈরি করেছেন। অন্যজন এখনও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রায় প্রত্যেকদিনই একে অন্যের শিবিরকে আক্রমণ করেন। কিন্তু, মঙ্গলবার আচমকা বিধানসভায় দু'জনকে এক জায়গায় দেখা গেল। প্রায় আধ ঘণ্টা ধরে কথা হল মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সন্দীপন সাহার মধ্যে। আর এখানেই তৈরি হয়েছে নতুন জল্পনা। 

নভেম্বরের শেষ দিকে পুরভোট হওয়ার সম্ভাবনা। কাদের মধ্যে জোট হবে...কারা শেষমেশ কোন দলের হয়ে টিকিট পাবেন ? তা নিয়ে প্রত্যেকদিন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এই প্রেক্ষাপটে সন্দীপন সাহা ও কুণাল ঘোষের একান্ত সাক্ষাৎ কি নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিল ? দু'জনই অবশ্য এই সাক্ষাৎকে বিজয়ার পর নিছক সৌজন্য বলেই দাবি করলেন। 

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন, "যেহেতু পুজোর ছুটির পর বিধানসভা খুলেছে এবং স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেই কারণে এসেছিলাম। অনেকের সঙ্গে দেখা হয়েছে। আপনি যার কথা বলছেন, তাঁর সঙ্গেও দেখা হয়েছে। দেখা হয়েছে...আমরা দু'জন বিধায়ক...পাশাপাশি কেন্দ্রের বিধায়ক, পুজোর পর দেখা হয়েছে, ওঁর সঙ্গে আমার পুরনো সম্পর্ক...বিজয়া-সৌজন্য এসব হল। দু'জন বিধায়ক, পাশাপাশি কেন্দ্রের বিধায়ক, তাঁরা দেখা হলে রাজনীতির কথা হবে না ?"

অন্যদিকে, সন্দীপন সাহা বলেন, "বেলেঘাটা ঠিক আমার পাশের বিধানসভা। তাঁর (কুণাল ঘোষ) সঙ্গে দেখা হল, বিজয়ার পরে দেখা হল। এবার বিজয়ার পরে, এটা তো আমাদের বাঙালিদের দীর্ঘদিনের প্রথা। দেখা হলে বিজয়ার পরে আমরা সকলেই বিজয়ার শুভেচ্ছা বিনিময় করি। সেই সৌজন্য় আমিও তাঁর ( কুণাল ঘোষ ) প্রতি দেখালাম, তিনিও ( কুণাল ঘোষ ) আমার প্রতি দেখালেন। ব্য়স এইটুকুই। ++ আপনারা এরমধ্য়ে রাজনীতি দেখতে চাইলে দেখতে পারেন কিন্তু রাজনৈতিক কোনও বিষয় নয়। পুরোটাই সৌজন্য়মূলক।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
Advertisement

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget