এক্সপ্লোর

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...

TMC News : ২১ জুলাইয়ের আগের রাতে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলে হামলার অভিযোগ তুলে সরব হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

কলকাতা : "যাদের বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, সেখানে কড়াকড়ির বালাই নেই। এখানে গুন্ডারা ঘুরে বেরাচ্ছে কীভাবে মঞ্চ ভাঙবে, তার কাটবে...এটা কোনও কথা ! সারারাত মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়।" ২১ জুলাইয়ের আগের রাতে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলে হামলার অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক কুণাল ঘোষ।

তিনি বললেন, "আদালতের রায় নিয়ে সভা, মঞ্চ পাহার দিতে-হামলা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারারাত রাস্তায় বৃষ্টির মধ্যে বসে থাকতে হচ্ছে। ১০টায় হামলা করল। একটা দুষ্কৃতী গ্যাং এল। ভাঙচুর করল। সারারাত দফায় দফায় করেছে। এখনও আমাদের সভা ঘিরে যে মাইকগুলো আছে, সেখানে যে ইলেক্ট্রিসিয়ানরা রয়েছেন তাঁদের মারছে। তার কেটে দিচ্ছে। আবার লাগালে, তা কেটে নিয়ে চলে যাচ্ছে। এখন এসে হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে জিনিস কী করে খুলে নিয়ে যাও দেখব। এটা কী ইয়ার্কি হচ্ছে ? ২১ জুলাই, শহিদ তর্পণ...প্রত্যেক বছরের কর্মসূচি। সেটা আদালতের অনুমতি নিয়ে এখানে করা হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়...মুখে নাকি তৃণমূল এই, তৃণমূল ওই, তৃণমূলকে তো ভাঙতে এরা সবাই মিলে নেমেছে। পুলিশ প্রশাসন একটা সভা করতে...ভয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাচ্ছেন। আর যাদের বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, সেখানে কড়াকড়ির বালাই নেই। এখানে গুন্ডারা ঘুরে বেরাচ্ছে কীভাবে মঞ্চ ভাঙবে, তার কাটবে...এটা কোনও কথা ! সারারাত মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়। সাংসদ দোলা সেন থেকে শুরু করে কর্মী-সমর্থক সবাই তাঁরা রাস্তায়।" 

বিস্তারিত...

কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দু'টি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের। এখানেই শেষ নয়, আরও আছে। দিল্লিতে আবার রাজঘাটে ২১শে জুলাই পালন করবেন NCPI-তে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। এবার চতুর্মুখী একুশে জুলাইয়ের সভা ঘিরে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এই আবহে বিড়লা প্ল্যানেটোরিয়ামে 'কালীঘাট-তৃণমূল'-এর ২১ জুলাইয়ের সমাবেশের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে সভাস্থলেই বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ সমাবেশ স্থলে চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন-রা। এখানে আসার পর তাঁরা অভিযোগ করেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাইয়ের যে মঞ্চ করা হয়েছে তা শাসকদলের তরফে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে। এই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নেতৃত্ব এখানে চলে আসেন। সারা রাত ধরে মঞ্চের সামনে বসে থাকেন। সকাল প্রায় সাড়ে ৭টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে দেখা যায়। মধ্যরাতে ৩টে নাগাদ মঞ্চের পিছনের দিকে ঝামেলা হয়। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ইলেক্ট্রিসিয়ানদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget