এক্সপ্লোর

Kunal Ghosh: 'পুজোর মরশুমে প্রচার পেতে এই অনশন', ফের ডাক্তারদেরই নিশানা কুণাল ঘোষের

Kunal Ghosh on Junior Doctors: অন্যদিকে, আজ কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা: আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'পুজোর মরশুমে প্রচার পেতে, রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নথি রাখুক। অনশনে কারও ক্ষতি হলে দায়ী থাকবে প্ররোচকরা। পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনও হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্না পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যাঁরা অপব্যবহার করছেন, ভাল-মন্দ তাঁরাই বুঝুন', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।

অন্যদিকে, আজ কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,  'কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা', আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে কিঞ্জল নন্দ বলেন, 'এই সময়ে দাঁড়িয়ে আমরা যে আন্দোলন করছি, যদি প্রশ্ন করা হয় কাদের প্ররোচনায় করছি, আমার মনে হয় না আলাদা করে এই কথার কোনও উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো যাকে পূরণ করা যায়, যে ছেলে মেয়েরা আন্দোলনে বসেছে তাদের যাতে আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। সেই চেষ্টাটা করলেই আমার মনে হয় ভাল।'

অন্যদিকে আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা। 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে', ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও।

 

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: আমার স্পর্শ পবিত্র কি না, সেটা একমাত্র কৌশানীই বুঝতে পারবে: শিবপ্রসাদ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

          

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget