এক্সপ্লোর

Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

Durga Puja 2026 : এনিয়ে প্রতিক্রিয়া দিলেন কালীঘাট তৃণমূল-পন্থী বিধায়ক কুণাল ঘোষ।

কলকাতা : পুজোর মধ্যেই শোকের ছায়া। পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! মৃতদের মধ্যে রয়েছে শিশুও। মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন কালীঘাট তৃণমূল-পন্থী বিধায়ক কুণাল ঘোষ।  

তিনি বললেন, "চোরবাগান দুর্গোৎসব...উত্তর কলকাতায়, সেখানে ভয়ঙ্কর দুর্ঘটনার খবর এসেছে। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, পুলিশ-প্রশাসন এবং সরকারকে বলব, অবিলম্বে সমস্ত রকম অগ্রাধিকার দিয়ে আগে সেখানে ত্রাণ-উদ্ধারের ব্যবস্থা করুন। মেডিক্যাল কলেজে এমার্জেন্সি বিভাগে অবিলম্বে আরও ডাক্তার এবং আনুষঙ্গিক যে পরিকাঠামো এবং স্টাফ আছে, অবিলম্বে বাড়ান। এই মুহূর্তে কতজন, কী...আমরা তারমধ্যে যাচ্ছিই না। আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব..এর উদ্ধার। মানুষ চূড়ান্ত বিপদে। আমাদের কর্মীরা যেটুকু সহযোগিতা যেভাবে দরকার, খবর রাখার চেষ্টা হচ্ছে। মণ্ডপের ভিতরে কী হয়েছে, কেন হয়েছে...আজ এই মুহূর্তে আমরা বলছি না। আগে দরকার মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। যারা অনেকে আত্মীয়-স্বজনকে খুঁজে পাচ্ছেন না বা বিপদে পড়েছেন, আগে তাঁদের পাশে থাকা।" 

কী করে ঘটল এই দুর্ঘটনা ?

এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমার সঙ্গে আমার তিন বান্ধবী ছিল। বেরোচ্ছিলাম। পুরো প্যান্ডেল লোকে ভর্তি ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বলে মুখে কিছু লোক দাঁড়িয়েছিলেন। সেইসময় পিছন দিয়ে খুব ধাক্কা আসে। ফলে, সামনে যারা ছিলেন তাঁরা পড়ে যান। একের পর এক একজনের পিঠে আর একজন পড়তে থাকেন। সামনে যারা ছিলেন, তাঁরা কিছুতেই উঠতে পারছিলেন না। চাপা পড়ার ফলে তাঁদের আর টেনে বের করা যাচ্ছিল না। আমার তিন বান্ধবীই তলায় চাপা পড়ে যায়। নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। কত লোক অজ্ঞান হয়ে পড়েন। আমি টেনে বের করতে পারছিলাম না। আমার হাত ধরে টানছিল সবাই। তারপর অন্য দিকে প্যাণ্ডেল ভেঙে স্থানীয় লোকরা বের করলেন।"

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাঁদের মেডিক্যাল সাপোর্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু ছিল। কিন্তু, ছুটির আবহ থাকায় অনেক সিনিয়র চিকিৎসক ছিলেন না। কিন্তু, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সমস্ত বিভাগীয় প্রধানকে তৎপরতার সঙ্গে হাসপাতালে আসতে বলা হয়েছে। Durga Puja 2026

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget